বিয়ের সময় গায়ে হলুদ মাখার রহস্য জানেন কী ?

Share:

নিজস্ব প্রতিনিধি : বিয়ের আগে হলুদ মাখানোর নিয়ম চলে আসছে যুগ যুগ ধরে। কখনো ভেবে দেখেছেন কী কেন এই নিয়ম ? বলা হয়, হলুদ ছাড়া অসম্পূর্ণ থেকে যায় বিবাহ। জানেন কী এমন রীতি প্রচলিত রয়েছে কেন ? ভারতীয় সংস্কৃতি অনুসারে হলুদ হল আশীর্বাদের প্রতীক। প্রাচীন বিশ্বাস, হলুদ অত্যন্ত শুভ এবং ইতিবাচক হওয়ায় তার সংস্পর্শে নেতিবাচক শক্তি দূর হয়। প্রাচীন আয়ুর্বেদেও হলুদ হল সর্বগুণ সম্পন্ন ভেষজ ওষুধ রূপচর্চা হোক বা রোগ দূর কিংবা শরীর জীবাণুমুক্ত রাখা, সবেতেই এর জুড়ি মেলা ভার। শুধু কি তাই চিকিৎবিজ্ঞানেও হলুদ খাওয়ার ও মাখার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। কিন্তু সেটা খাঁটি কাঁচা হলুদ হতে হবে।

বিয়ের দিন সকলের নজর থাকে কনের উপর। এইসময়টা শুধু মেকআপ যথেষ্ট নয়। ত্বককে আরও চকচকে করতে তাই হলুদ লাগানোর রীতি চলে আসছে বহু যুগ ধরে। বিয়েতে যারা নিজেকে সাজিয়ে তোলার কথা ভাবছেন, তাঁরা অবশ্যই হলুদ দিয়ে ত্বকের যত্ন নিতে পারেন।

গ্ল্যামার বাড়িয়ে দেয় : বিয়ের কিছুদিন আগে থেকেই হলুদের ব্যবহার করতে পারেন। হলুদ মেখে স্ক্রাব করার পর জলে ধুয়ে ফেললে ত্বক উজ্জ্বল হয়। বিশেষ, করে বিয়ের দিন বর-কনের গায়ে হলুদ মাখানোর পর কিন্তু তাঁদের সৌন্দর্য আরও বেড়ে যায়।

ব্রণ, ফুসকুড়ি কমায় : নিয়মিত হলুদ মুখে মাখলে ব্রণ, ফুসকুড়ি দূর হয়। যদিও আগেকার দিনে তো বিউটি পার্লারের চল বিশেষ ছিল না।ঘরোয়া পদ্ধতিতেই রূপচর্চা করা হত। কেননা হলুদেই আছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ।

পোড়াভাব দূর করে : হলুদ ত্বকের পোড়াভাব দূর করে। হলুদ বাটার সঙ্গে গোলাপ জল এবং চন্দন মিশিয়ে গায়ে মাখলে ত্বকের পিগমেন্টেশন দূর হয়। কালো দাগ হালকা হয়। ত্বকের স্বাভাবিক রঙ ফিরে আসে।

আরও পড়ুন : খেতে বসার আগে এই ৫ বিষয়ে খেয়াল রাখছেন তো…

ময়লা তুলে দেয় : হলুদ শুকিয়ে গেলে তা আলতো করে ঘঁষে তুলে নিলে ত্বকের মৃত কোষ দূর হয়। এটি ত্বকে জমে থাকা ময়লা গভীরভাবে পরিষ্কার করে। ত্বককে মাখনের মত নরম করে তোলে।

আরও পড়ুন : স্বপ্নে গণপতির দর্শন পেয়েছেন ? জানেন কী কোন ইঙ্গিত দিচ্ছে গজানন

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?