দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশেও দাপট শুরু ওমিক্রনের, আক্রান্ত আরও ৩

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের পাশাপাশি এবার বাংলাদেশেও দাপট শুরু ওমিক্রনের। জানা যাচ্ছে সম্প্রতি বাংলাদেশের বনানীতে আরও ৩ জনের শরীরে মিলেছে করোনার এই নতুন স্ট্রেন ওমিক্রনের সন্ধান। এই নিয়ে বাংলাদেশে মোট ৭ জন ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলল। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, নতুন আক্রান্ত এই ৩ জনের মধ্যে দুজন মহিলা। তবে সম্প্রতি তাঁদের কোনও বিদেশ ভ্রমণের ইতিহাস রয়েছে কিনা সেটা এখনও স্পষ্ট নয়।

জানা যাচ্ছে, সম্প্রতি যে ৩ জনের শরীরে ওমিক্রনের সন্ধান মিলেছে তাঁরা প্রত্যকেই বনানীর বাসিন্দা। নতুন করে ওমিক্রন আক্রান্ত ওই দুই মহিলার একজনের বয়স ৩০ এবং অপরজনের বয়স ৪৭। আক্রান্ত অপর একজন ব্যক্তি অশীতিপর। তাঁর বয়স ৮৪ বছর বলে জানা যাচ্ছে। 

উল্লেখ্য, বাংলাদেশে প্রথম অমিক্রনে সংক্রমিত হন জিম্বাবুয়েফেরত বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের দুই সদস্য। ওই ক্রিকেট দলটি জিম্বাবুয়ে থেকে বাংলাদেশে ফেরে ১ ডিসেম্বর। ৬ ডিসেম্বর জানা যায়, ওই দলের দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত। এরপর ১১ ডিসেম্বর তাঁদের রিপোর্ট এলে জানা যায় যে, তাঁরা অমিক্রনে আক্রান্ত হয়েছেন। ১৪ ডিসেম্বর ওই একই দলের আরও এক সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। কিন্তু পরে তাঁর রিপোর্ট এলে জানা যায় তিনি অমিক্রনে নয়, করোনার ডেল্টা স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। তবে জানা যাচ্ছে ইতিমধ্যেই তাঁরা করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন। 

অন্যদিকে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ মঙ্গলবারও বাংলাদেশের আরও এক মহিলার শরীরে এই ওমিক্রনের সন্ধান মিলেছে। তিনি বাসবোর বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার ঠিক পরের দিনই আরও ৩ জন ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলল বাংলাদেশে। 

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ