আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জানেন কী ১২ বছর অন্তর কুম্ভ মেলা হওয়ার পেছনে কোন রহস্য লুকিয়ে আছে ?

courtesy google

নিজস্ব প্রতিনিধি: প্রতি ১২ বছর অন্তর আয়োজিত হয় কুম্ভ মেলা। বহু তীর্থযাত্রীদের দেখা মেলে এই ঐতিহ্যবাহী মেলায়। ভক্তদের বিশ্বাস রয়েছে, এইসময় গঙ্গায় স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এমনকী জন্ম-মৃত্যুর চক্র থেকে মুক্তি মেলে। এই মেলার অন্যতম আকর্ষন হল নাগা সন্ন্যাসীদের সমাবেশ। লোকদৃষ্টির অন্তরালে থাকেন বলে নাগা সন্ন্যাসীদের নিয়ে সাধারণ মানুষের কৌতুহলের অন্ত নেই। আপনি কী জানেন কেন কুম্ভ মেলা ১২ বছর অন্তর হয় ?

কুম্ভ মেলার সঙ্গে ১২ সংখ্যার বিশেষ যোগ রয়েছে। তাই ১২ বছর পর পর কুম্ভ মেলা আয়োজিত হয়।কুম্ভ মেলা ও ১২ সংখ্যা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। বৈদিক জ্যোতিষ অনুসারে যে কোনও শুভ কাজ করার জন্য বৃহস্পতি গ্রহের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ।  

১২ সংখ্যার মাহাত্ম্য : হিন্দুধর্মে বারো রাশি, বারো ভব,বারো লগ্ন, বারো তিলক, বারো আদিত্য, বারো জ্যোতির্লিঙ্গ, বারো গণপতি ও বারো স্কন্দ পুরাণ বা ভগবত্‍ মহাপুরাণের উল্লেখ আছে। বাংলা পঞ্জিকা হোক অথবা ইংরেজি বা মুসলিম ক্যালেন্ডার, সর্বত্র ১২ মাসের উল্লেখ আছে।

এদিকে বৃহস্পতির অবস্থানের সঙ্গে কুম্ভ মেলার বিশেষ যোগ রয়েছে। বৃহস্পতি এক একটি রাশিতে প্রায় ১২ মাস ধরে অবস্থান করে এবং ১২টি রাশি ঘুরে আসতে বৃহস্পতির ১২ বছর সময় লাগে। ১২ বছর পর পর বৃহস্পতি কুম্ভ রাশিতে এলে মহাকুম্ভ আয়োজিত হয়।

আবার লোকমুখে প্রচলিত রয়েছে যে,সমুদ্র মন্থন কালে যে অমৃত উঠে এসেছিল তাতে দেবতা ও অসুরদের সমান অধিকার ছিল। কিন্তু দেবদেবীরা জানত যে অসুরদের হাতে একবার অমৃত পড়লে আর রক্ষে থাকবে না। আকাশ-পাতাল-মর্ত্য সব দখল করে ফেলবে। তাই দেবতারা অসুরদের সঙ্গে প্রতারণা করে অমৃতের পাত্র নিয়ে পালিয়ে যায়। এদিকে অমরত্ব লাভ করার জন্য অসুররাও নাছোড়বান্দা। দেবতাদের ১২ দিন ১২ রাত ধরে তাড়া করে।

আরও পড়ুন : কনকনে শীতে এক ফোঁটাও বস্ত্র নেই গায়ে… জানেন কী রহস্যে ঘেরা নাগা সন্ন্যাসীদের কথা ?

এখানে ১ দিন মানে মর্ত্যোলোকে এটা ১ বছরের সমান। সুতরাং, দেবতাদের ১২ দিন পৃথিবীতে ১২ বছরের সমান। এই কারণে প্রতি ১২  বছর পর একবার কুম্ভ মেলা পালিত হয়।

Published by:

Share Link:

More Releted News:

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

ঘড়ি নিয়ে সাবধান! ভুলেও এই দিকে রাখবেন না, আর্থিক সঙ্কট হতে পারে

মেঝেয় অর্ধনগ্ন অবস্থায় পড়ে ৫৩ দুধের শিশু, ডে কেয়ারের ভাইরাল ভিডিয়োয় স্তম্ভিত বিশ্ব

কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজা-সহ পাকড়াও ২২ বৌদ্ধ সন্ন্যাসী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ