১০০ বছর বাঁচতে চাইলে মেনে চলুন ৭ টি মন্ত্র! অব্যর্থ ফল পাবেন

এমন কিছু জায়গা আছে, যেখানে বেশিরভাগ মানুষই ১০০ বছর বেঁচে থাকেন। বিশেষজ্ঞরা ওই এলাকাগুলির নাম দিয়েছেন, 'BLUE ZONE।'

Share:

নিজস্ব প্রতিনিধি: একবার জন্ম হলে মৃত্যু অনিবার্য। সকল প্রাণীর ক্ষেত্রেই এটি প্রযোজ্য। তবে দীর্ঘদিন বেঁচে থাকতে বা অমর হতে কে না চায়। কিন্তু এটা অবাস্তব ব্যাপার। জন্ম হলে, মৃত্যু হবেই, এটাই আমরা জেনে এসেছি। বিশ্বাস করা হয়, ঈশ্বরই মর্ত্যলোকের প্রত্যেকটি প্রাণীর মরা-বাঁচা ঠিক করে রাখেন। তাই কোনও প্রাণীই অমর থাকেনা। তবে অমর থাকতে পারলেও কিছু নিয়ম মানলে ১০০ বছর বাঁচতে পারেন। যদিও, পৃথিবীর অনেক দেশেই ১০০ বছরের অধিক বেঁচে আছেন, এমন উদাহরণ আছে। এমনকী তাঁরা যথেষ্ঠ ফিটও।সকলেই বিনা রোগে অনেক বছর বাঁচতে চান। কিন্তু প্রাকৃতিক নিয়মে একটু বয়স বাড়লেই বিভিন্ন রোগ ধরে নেয়। তাই স্বাভাবিকভাবেই শরীর দুর্বল হয়ে পড়ে। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেখানে বেশিরভাগ মানুষই ১০০ বছর বেঁচে থাকেন।

বিশেষজ্ঞরা ওই এলাকাগুলির নাম দিয়েছেন, ‘BLUE ZONE।’ বিশেষজ্ঞরা পৃথিবীতে ৫ টি ব্লু জোনেল খোঁজ পেয়েছেন, অর্থাৎ পৃথিবীতে এমন পাঁচটি স্থান রয়েছে, যেখানে মানুষ বেশিদিন বাঁচতে পারেন। যার মধ্যে রয়েছে, জাপানের ওকিনাওয়া, গ্রিসের ইকারিয়া, কোস্টারিকার নিকোয়ি, এছাড়াও ক্যালিফোর্নিয়া, আমেরিকা, ইতালিরও একাধিক জায়গা রয়েছে, যেগুলি ব্লু জোন বলে চিহ্নিত। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ব্লু জোনে বসবাসকারী সমস্ত মানুষের মধ্যে কিছু জিনিস মিল রয়েছে, যে কারণে তাঁরা দীর্ঘজীবি হন। আপনিও কি দীর্ঘজীবি হতে চান, তাহলে ১০০ বছর বাঁচতে কী কী মন্ত্র জপতে হবে, তা আগেভাগেই জেনে রাখুন!

১. ব্লু জোনের মানুষদের খাবারের ৯০ শতাংশ শস্য দিয়ে তৈরি এবং উদ্ভিদ থেকে আসে। অর্থাৎ তাঁরা সবুজ শাকসবজি, বাদাম, মটরশুটি খেয়ে বেঁচে থাকেন।

২. তাঁরা দিশাহীনভাবে বেঁচে থাকেন। তাঁদের মনের মধ্যে কোন উদ্দেশ্যে বেঁচে থাকবেন, তার কোনও চিন্তা ভাবনা থাকেনা। তাই তাঁরা দীর্ঘদিন বেঁচে থাকতে সক্ষম হন। চিন্তামুক্ত জীবন কাটাতে ভালবাসেন তাঁরা।

৩. যাঁরা দীর্ঘজীবি হন, তাঁরা মনকে শান্ত রাখতে দিনের মধ্যে একাধিকবার প্রার্থনা করেন। কেউ কেউ দিনে কিছু সময় ঘুমোন, যা তাদের মানসিক চাপ থেকে দূরে রাখে, এবং মানসিক শান্তি দেয়।

৪. অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন। ব্লু জোনের লোকেরা কখনই ক্ষুধার বাইরে খান না। তাঁরা তাঁদের পরিবারের লোকজনের সঙ্গে খেতেই ভালবাসেন। সকাল ও রাতে হালকা খাবার খান। দুপুরে তুলনামূলক ভারী খাবার খান।

৫. ব্লু জোনের মানুষেরা তাঁদের পরিবারের সঙ্গেই থাকতে বেশি পছন্দ করেন। সেখানে বৃদ্ধদের বিশেষ যত্ন নেওয়া হয়। এবং বৃদ্ধাশ্রমে পাঠানোর পরিবর্তে তাঁদের বাড়িতে রাখা হয়। এই কারণে মানুষের আয়ু আরও ৫-৬ বছর বেড়ে যায়।

৬. বিশেষজ্ঞরা বলছেন, অবিবাহিতদের তুলনায় বিবাহিতরা বেশিদিন বাঁচেন। কারণ বিবাহিত ব্যক্তিরা তাঁদের পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন। তাঁদের সন্তানদের প্রতি বিনিয়োগ করেন। ব্লু জোনের লোকেরা এই নীতিতে বিশ্বাসী।

৭. আধ্যাত্মিকতা সকলের মানসিক স্বাস্থ্যকে শক্তিশালী রাখে। তাই বেঁচে থাকতে হলে নিয়মিত ব্যায়াম করুন, আধ্যাত্মিক সাধনা করুন, তাতে স্ট্রেস মুক্ত হবে। ব্লু জোনের লোকেরা এই পন্থা বিশ্বাস করেন। তাই তাঁরা দীর্ঘজীবি হন।

বাইকপ্রেমীদের জন্য সুখবর! আসছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান