নন্দীগ্রামে প্রকাশ্য দিবালোকে সরকারি গাছ চুরির অভিযোগ, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,নন্দীগ্রাম: প্রকাশ্য দিবালোকে সরকারি গাছ চুরির অভিযোগ নন্দীগ্রামে। দুষ্কৃতি আটক পুলিশের হাতে, সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও,গাছ চুরি ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা।স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম(Nandigram) ২ নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা।এলাকাবাসীর অভিযোগ, বেশ কিছুদিন ধরেই রেয়াপাড়া – ঘোল পুকুর রাজ্য সড়কের পাশে বেশ কিছু সরকারি গাছ চুরি হয়ে যাচ্ছে।

অনেককেই গাছ কাটতে দেখা যাচ্ছে দিনের বেলা। গত ১৬ ই ডিসেম্বর দুপুর নাগাদ সরকারি গাছ কেটে নিয়ে পালানোর সময় কয়েক জন দুষ্কৃতিকে হাতেনাতে ধরে ফেলে নন্দীগ্রাম থানার পুলিশ। পুলিশ গাছ আটক করেছে এমন ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। এই গাছ চুরির ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।সম্প্রতি ২০২১ এর পঞ্চায়েত নির্বাচনে বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি। তাই বিজেপির লোকেরাই গাছ(Tree) চুরি করছে এমন অভিযোগ তুলছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

অপরদিকে তৃণমূল কংগ্রেসের তোলা অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে বিজেপি ।উল্টে তৃণমূলের দিকেই অভিযোগের আঙ্গুল তুলছে বিজেপি।প্রকাশ্যে সরকারি গাছ চুরির অভিযোগ, ইঞ্জিনভেনে গাড়ি গাড়ি গাছ নিয়ে পালানোর অভিযোগ।আগামী দিনে কতটা শক্ত হাতে দমন করতে পারবে স্থানীয় প্রশাসন সেটাই এখন দেখার বিষয়।

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের