তালা বন্ধ সুবদি সমবায় ব্যাংকে, টাকা না পেয়ে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা

Share:

নিজস্ব প্রতিনিধি,নন্দীগ্রাম: সঞ্চিত অর্থ জমা রেখেছিলেন সমবায় ব্যাংকে। বারবার টাকা তুলতে এসেও মিলছে না টাকা। প্রায় দিনই চাবি তালা বন্ধ সমবায় ব্যাংকে(Samabay Bank)। প্রতিবাদে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। বিক্ষোভ দেখাতে এসে কান্নায় ভেঙে পড়লেন একাধিক গ্রাহক।নন্দীগ্রামের আমদাবাদ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সুবদি বাজার সংলগ্ন সুবদি সমবায় সমিতির ঘটনা।কয়েক মাস ধরেই সমবায়ে জমা টাকা ফেরত পাওয়ার আশায় হত্যে দিয়ে পড়ে আছেন সমবায় গ্রাহকরা।সুবদি সমবায় সমিতির বেশ কিছু গ্রাহকদের অভিযোগ,সুবদি সমবায় সমিতিতে তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের রেয়াপাড়া শাখার সি.এস.পি.তে সেভিংস একাউন্ট খুলে তারা তাদের উপার্জিত অর্থ জমিয়েছিলেন। অভিযোগ দীর্ঘ কয়েক মাস ধরে বারবার ওই সমবায়ে সিএসপিতে তারা বারবার ঘুরছেন তাদের সেভিংস একাউন্ট থেকে টাকা তোলার জন্য।

কেউ বা ডাক্তার দেখাবেন কেউবা বাড়ির প্রয়োজনে তাদের জমানো টাকা ব্যবহার করবেন। কিন্তু মাসের পর মাস সমবায়ের দ্বারস্থ হচ্ছেন তারা কিন্তু তাদের সেভিংস একাউন্টের টাকা তারা ফেরত পাচ্ছেন না।এ বিষয়ে তারা বিভিন্ন প্রশাসনিক দপ্তরেও অভিযোগ জানিয়েছেন।কিন্তু কোন সুরাহা পাননি।বাধ্য হয়েই তারা সুবদি সমবায় সমিতির সামনে বিক্ষোভ দেখান। কান্নায় ভেঙে পড়েন ৮০ঊর্ধ সীতারাম হাইত(Sitaram Haiat) সহ একাধিক গ্রাহক। তাদের জমানো টাকা তারা ফেরত পাবেন কিনা এখনো জানেন না।এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানোতোর শুরু হয়েছে।বিজেপির নন্দীগ্রাম দুই মন্ডল পাঁচ এর সাধারণ সম্পাদক দিলীপ কুমার পাল বলেন এই সমবায় সমিতির পরিচালন সমিতি তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত হতো, দীর্ঘদিন থেকে এই সমিতির টাকা পয়সা তছরুপ হয়েছে তাই গ্রাহকরা তাদের জমানো টাকা ফেরত পাচ্ছেন না।

অপরদিকে তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম(Nandigarm) ২ ব্লক সভাপতি সুনীলবরণ জানা বলেন, তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য বিজেপি অযথা নাটক করছে। ওই সমবায় সমিতিতে দীর্ঘদিন কোন পরিচালন সমিতি নেই। গ্রাহকদের টাকা ফেরত এর ব্যাপারে মূল ব্যাংকের সঙ্গে কথা হয়েছে তারা তাদের টাকা অবশ্যই ফেরত পাবেন।যদিও এ বিষয়ে তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষর তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের