প্রতিপক্ষের বুটের আঘাতে ক্ষতবিক্ষত ইতালিয়ান গোলরক্ষকের মুখ

Share:

নিজস্ব প্রতিনিধি :  এ যেন সিনেমার দৃশ্য। খেলার মাঠে বুট দিয়ে সজোরে লাথি মারল প্রতিপক্ষ। আর তাতে ঘায়েল হলেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। তাঁর ক্ষতবিক্ষত রক্তাক্ত মুখের দিকে তাকিয়ে থাকা যায় না। রক্তারক্তি কান্ড যাকে বলে। কিন্তু এই কান্ড যে ঘটালো, তাঁর বিরুদ্ধে কোন পদক্ষেপই নেওয়া হল না। আর তাতেই শুরু হল সমালোচনা।

জিয়ানলুইজি দোন্নারুম্মার ক্ষতবিক্ষত রক্তাক্ত মুখের ছবি দেখলে আঁতকে উঠবে যে কেউ। বুধবার(১৮ ডিসেম্বর) রাতে ফ্রেঞ্চ লিগ আঁতে মোনাকোর বিপক্ষে পিএসজির ৪-২ গোলের জয়ের ম্যাচে মুখে মারাত্মক চোট পেয়ে মাঠ ছাড়েন ইতালিয়ান গোলরক্ষক। মোনাকোর স্তাদ লুই দ্য সেকেন্ডে ম্যাচের ১৭ মিনিটে ঘটে মারাত্মক এই দুর্ঘটনা।

মোনাকোর ডিফেন্ডার উইলফ্রিড সিঙ্গোর বুট সরাসরি আঘাত হানে দোন্নারুম্মার ডান চোখের নিচে। সিঙ্গোর নেওয়া শট আটকে দিয়েছিলেন দোন্নারুম্মা। তবে ধাবমান সিঙ্গো থামতে না পেরে চেষ্টা করেছিলেন দোন্নারুম্মাকে টপকে যেতে, কিন্তু তাঁর বুটের তলার দিকটা সরাসরি আঘাত করে মুখে। তাতে দোন্নারুম্মার গালের অনেকটা অংশই কেটে যায়। রক্তপাত বন্ধ করতে ১০টি স্টাপল দিয়ে কোনোরকমে জোড়া লাগানো হয় কাটা অংশ। এই দুর্ঘটনার পর প্রায় মিনিট পাঁচেক বন্ধ থাকে খেলা। চোট পেয়ে মাঠে ছেড়ে উঠে যান দোন্নারুম্মা। এমন মারাত্মক ফাউল করেও কোনো কার্ড দেখেননি সিঙ্গো। আর এই নিয়ে শুরু হয়েছে তরজা।

সিঙ্গোকে কার্ড না দেখানোর সমালোচনা করেছেন পিএসজি অধিনায়ক মারকিনিওস, ‘আমি জানি না রেফারির ঘটনাটা ঠিকমতো দেখেছেন কি না, তবে ভিএআরের হস্তক্ষেপ করা দরকার ছিল। এই রকম অবস্থায় লাল কার্ড না দেখানোটাকে বড় সিদ্ধান্তই বলতে হবে।’

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের