জানেন কী রাবণের পায়ের তলায় উল্টো শুয়ে থাকা নীল ব্যক্তি কে ?

Share:

নিজস্ব প্রতিনিধি : ত্রিলোক কাঁপানো রাবণ ছিল মহাশক্তিধর ও পরম জ্ঞানী। কিন্তু নিজের জ্ঞান ও শক্তির প্রতি প্রচন্ড অহংকার ছিল রাক্ষসরাজ রাবণের। এমনকী তাঁর শক্তির জেরে যে কোন দেবতা বা ব্যক্তিকে নিজের বশে রাখতে পারতেন। একবার শনিদেবের উপর রেগে গিয়ে তাঁকে ঘায়েল করে পায়ের নীচে ঝুলিয়ে রাখেন রাক্ষসরাজ রাবণ। রামায়ন ধারাবাহিকে দেখা যায় যে রাবণের পায়ের নীচে এক নীল রঙের ব্যক্তি শুয়ে রয়েছে।আপনি কী জানেন কে এই ব্যক্তি ?

আসলে নীল রং এর এই ব্যক্তি আসলে কেউ নন। তিনি হলেন ন্যায়ের দেবতা শনিদেব। জানেন কী কেন এই শাস্তি দিয়েছিল রাবণ রাজ। পৌরানিক কাহিনী অনুযায়ী, রাবণ চেয়েছিলেন সব গ্রহকে নিজের বশে রাখতে।যাদেঁর তিনি বশে রাখতে পারতেন না তাঁদেরকে কড়া শাস্তি দিতেন তিনি। আর এই শাস্তির মুখ থেকে কেউ ফিরিয়ে আনতে পারত না সেই দেবতা বা ব্যক্তিকে। রাবণের দন্ড থেকে কেউ বাঁচাতে পারত না তাঁদের।

কোন পুরান অনুযায়ী শনি রাবণের কারাগৃহে বন্দি ছিলেন। আবার কোথাও বলা হয়েছে যে সিংহাসনের নীচে শনিকে রেখেছিলেন রাবণ। কিন্তু রামায়ণ ধারাবাহিক অনুযায়ী যে নীল রঙের ব্যক্তি রাবণের পায়ের তলায় ছিলেন তিনিই শনি। রাবণের সিংহাসনের নীচে উল্টো শুয়ে থাকতে দেখা যায় শনিকে।

একবার মায়াবী রাক্ষস রাবণ তন্ত্র-মন্ত্রের সিদ্ধির দ্বারা জ্যোতিষ শাস্ত্রের বিদ্বান হয়ে ওঠেন। নিজের শক্তির জোরে রাবণ নবগ্রহকে নিজের বশবর্তী করে রাখে। নিজের কাছে তাঁদের বন্দি করে রাখেন। কথিত আছে যে সমস্ত গ্রহকে নিজের পায়ের তলায় চেপে রাখতেন তিনি। নবগ্রহকে নিজের বশবর্তী রেখে পুত্রের কোষ্ঠীতে গ্রহের দশা নিয়ন্ত্রণ করতেন। এই গ্রহের মধ্যে অন্যতম ছিলেন শনি। তিনি শনিকে কিছুতেই বাগে আনতে পারছিলেন না। তাই তিনি শনিদেবকে শাস্তি দেবেন বলে বেরিয়ে পড়লেন। যেমন ভাবা তেমন কাজ। শনিদেবকে মারতে মারতে ঘায়েল করলেন তিনি।

শনির অভিশাপ থেকে মুক্তি পেতে চান ? হাতের কাছেই সমাধান, এক টাকাও লাগবে না..

ওই অবস্থায় তাঁকে নিজের গুপ্ত কারাগারে বন্দি বানালেন রাবণ। যাতে শনিদেব সেই কারাগার থেকে কখনোই বেরোতে না পারে তাই কারাগৃহের দরজায় শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। যাতে কারাগৃহ থেকে কেউ পালাতে না পারে। হনুমান একবার রামের বার্তা নিয়ে লঙ্কা গিয়েছিলেন, তখন লঙ্কা দহনের সময় শনি রাবণের কবল থেকে মুক্তি পেয়ে যান। হনুমান রাবণের লঙ্কা আগুন লাগানোর সময় শনিকে সেখান থেকে মুক্ত করেন।

আরও পড়ুন : জানেন কী কার ভক্তদের ভুলেও কষ্ট দেন না শনিদেব ? জানা আছে কী সেই কাহিনী

বাইকপ্রেমীদের জন্য সুখবর! আসছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান