নতুন বছরেই সুখবর লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তাদের, একই সঙ্গে মিলবে বার্ধক্য ভাতা

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরেই সুখবর পেতে চলেছেন লক্ষ্মীর ভান্ডারের কয়েক লক্ষ উপভোক্তা। ৬০ ঊর্ধ্ব লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তারা একই সঙ্গে বার্ধক্য ভাতাও পাবেন। অর্থা‍ৎ মাসে একই সঙ্গে দুটি ভাতা পাবেন তারা। আর ওই পথ প্রশস্ত করতে বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রে মাসিক আয়ের ঊর্ধ্বসীমা তুলে দিচ্ছে রাজ্যের সমাজকল্যাণ দফতর। এ সংক্রান্ত খসড়াও তৈরি হয়ে গিয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের জন্য ওই খসড়া পাঠানো হচ্ছে। মন্ত্রিসভা সায় দিলেই নতুন বছরে কার্যকর হবে নয়া নীতি। আর তাতে উপকৃত হবেন লক্ষ-লক্ষ লক্মীর ভান্ডারের উপভোক্তা।

রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়স্ক নাগরিকদের জন্য চালু রয়েছে ‘ওল্ড এজ পেনশন’। রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের তরফ থেকেই প্রবীণ নাগরিকদের মাসিক ভাতা দেওয়া হয়। তবে ওই ভাতা পেতে শর্ত মেনে চলতে হয়। মাসিক এক হাজার টাকার নিচে আয় থাকলেই প্রবীণ নাগরিকরা বার্ধক্য ভাতা পান। নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের পাশাপাশি রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতর, পঞ্চায়েত দফতর, কৃষি দফতর, পুর দফতর, তথ্য ও সংস্কৃতি দফতর এবং মৎস্য দফতরের মাধ্যমেও বহু নাগরিককে  বার্ধক্য ভাতা দেয় রাজ্য। ২০২০ সালের মার্চে বার্ধক্য ভাতা সংক্রান্ত সমস্ত  প্রকল্পকে এক ছাতার তলায় এনে নাম দেওয়া হয় ‘জয় বাংলা’। তবে ‘ওল্ড এজ পেনশন’-এর ক্ষেত্রে এক হাজার টাকার ঊর্ধ্বসীমার নিয়মটি এখনও বলবৎ রয়েছে। কিন্তু ‘তফসিলি বন্ধু’ (তফসিলি জাতির জন্য) ও ‘জয় জোহার’ (তফসিলি উপজাতির জন্য) প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতা দেওয়ার ক্ষেত্রে উপভোক্তার আয় সংক্রান্ত কোনও শর্ত নেই। তাই তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যাঁরা ‘লক্ষ্মীর ভান্ডার’ পান, ৬০ বছর হয়ে গেলে তাঁরা স্বয়ংক্রিয় পদ্ধতিতে ‘তফসিলি বন্ধু’ বা ‘জয় জোহার’ প্রকল্পের আওতায় বার্ধক্য ভাতা পেতে শুরু করেন।

তাই সাধারণ শ্রেণির অন্তর্গত প্রবীণদের বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রে আর্থিক আয়ের ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সমাজকল্যাণ দফতর। মন্ত্রিসভা ছাড় দিলে লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তারা স্বয়ংক্রিয়ভাবেই বার্ধক্যভাতা পাবেন এবং একই সঙ্গে দুই ভাতা তুলতে পারবেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বার্ধক্যভাতা পাওয়ার ক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমা তুলে দিয়ে বিধানসভা ভোটের আগে ফের মাস্টারস্ট্রোক দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মহিলাদের ভোট ব্যাঙ্ক আরও শক্তপোক্ত করতে চলেছে।

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস