‘সান্তাক্লজ’ অবতারে দিল্লির বাসিন্দাদের কাছে হাজির কেজরিওয়াল, কী উপহার দিলেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সামনেই দিল্লির বিধানসভা ভোট। আর রাজধানীর জনতা-জনার্দনের মন জয় করতে চেষ্টার ত্রুটি করছেন না বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। ক্ষমতায় এলে সাধারণ মানুষের জীবনযাত্রা আমূল বদলে ফেলতে কী-কী করবেন তার ফিরিস্তি দিয়ে চলেছেন। নিত্যনতুন ঘোষণা করে একে অন্যকে টেক্কা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। তবে বুধবার (২৫ ডিসেম্বর) চমক দেওয়ার ক্ষেত্রে প্রতিপক্ষকে টেক্কা দিয়ে গিয়েছেন আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ‘সান্তা ক্লজ’ অবতারে রাজধানীর বাসিন্দাদের দরজায় আচমকাই ঢুঁ মেরেছেন তিনি। হাতে ছিল বিশেষ উপহার। আর আপ সুপ্রিমোকে ওই অবতারে দেখে অনেকি চিনতে পারেননি।

প্রভু যীশূখ্রিষ্টের জন্মদিনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত ‘সান্তা ক্লজ’। লাল রংঙের পোশাক, মাথায় টুপি, মুখে এক গাল পক্ককেশ দাঁড়ি, কাঁধে বিশাল ঝোলার ‘বৃদ্ধ’ মানুষটি ছোট্টদের কাছে ভীষণ আপনার। বড়দিনের আগের মুহুর্তে নাকি চুপি-চুপি বিভিন্ন বাড়িতে এসে শিশুদের তাদের চাওয়া উপহার পৌঁছে দেন ‘সান্তা’। বড়দিনের সকালে ‘সান্তা’র অবতারেই রাজধানীর বাসিন্দাদের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

তার পর সঙ্গে থাকা ঝোলা থেকে বিশেষ বাক্স উপহার হিসাবে তুলে দিয়েছেন। ওই বাক্সে কী ছিল জানেন? বিধানসভা ভোট উপলক্ষে আম আদমি পার্টির পক্ষ থেকে যে সব সামাজিক কল্যাণমূলক প্রকল্প ঘোষণা করা হয়েছিল (যেমন সঞ্জীবনি, মহিলাদের বিশেষ ভাতা) তার বিস্তারিত বিবরণ লেখা কাগজপত্র তুলে দিয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এমন অবতারে দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। আপের তরফে ইতিমধ্যেই সান্তা ক্লজের অবতারে সেজে কেজরিওয়ালের মানুষের দরবারে পৌঁছে যাওয়া নিয়ে বিশেষ ভিডিও সমাজমাধ্যমে আপলোড করা হয়েছে। তাতে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘মানুষের ঘরে-ঘরে পৌঁছে যাচ্ছেন দিল্লির নিজের সান্তা’। যদিও বিজেপির তরফ থেকে কেজরির নয়া ভূমিকাকে কটাক্ষ করা হয়েছে।

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের