‘সান্তা’ সাজার শাস্তি! জোম্যাটোর ডেলিভারি বয়ের পোশাক খুলে নিলেন কট্টর হিন্দুত্ববাদীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ইন্দোর: ধর্মের নামে বজ্জাতি আর নীতি পুলিশগিরি চলছেই। বড়দিন উপলক্ষে গ্রাহকদের খানিকটা চমকে দিতে সংস্থার দেওয়া সান্তা ক্লজের পোশাক পরেই বাড়ি-বাড়ি খাবার পৌঁছে দিতে বের হয়েছিলেন এক অনলাইন ফুড ডেলিভারি সংস্থার এজেন্ট। আর যায় কোথায়? পড়ব ই পড় তো এক্কেবারে এক কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের চোখের সামনে পড়ে গেলেন। গাড়ি থামিয়ে ওই ফুড ডেলিভারি এজেন্টকে ধমকানোর পরে শরীর থেকে পোশাক খুলতে বাধ্য করানো হল। বুধবার (২৫ ডিসেম্বর) ভয়ঙ্কর নীতি পুলিশগিরির ঘটনা ঘটেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে। হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের দাদাগিরির ওই ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেক নেটা নাগরিক প্রশ্ন তুলেছেন-আর কতদিন এমন গাঁয়ে মানে না আপনি মোড়লগিরি চলবে? ঘটনা নিয়ে ইন্দোর পুলিশের পক্ষে সাফাই দেওয়া হয়েছে, ‘থানায় লিখিতভাবে কেউ অভিযোগ দায়ের করেননি। ফলে ব্যবস্থা নেওয়া হবে কীভাবে?’

ঘটনাটি তাহলে খুলেই বলা যাক। বড়দিন উপলক্ষে গ্রাহকদের চমক দিতে ডেলিভারি এজেন্টদের সান্তা ক্লজের পোশাক দিয়েছিল অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো। সংস্থার দেওয়া ওই পোশাক গায়ে চাপিয়েই কাজে বেরিয়েছিলেন এক ডেলিভারি এজেন্ট। বেশ কয়েকটি বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার পরে আচমকাই একটি জায়গায় তাঁর গাড়ির গতিরোধ করেন কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। কেন খ্রিস্টান ধর্মের অনুষ্ঠান নিয়ে এত বাড়াবাড়ি হচ্ছে তা জানতে চান। ঘেরাওয়ের মুখে পড়ে ওই ডেলিভারি এজেন্ট জানান, সংস্থার তরফেই সান্তার পোশাক পড়ে গ্রাহকদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। চাকরি বাঁচাতে সেই নির্দেশ পালন করেছেন।

এর পরেই হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা ডেলিভারি এজেন্টকে শরীর থেকে সান্তার পোশাক খোলার নির্দেশ দেন। প্রাণ বাঁচাতে সঙ্গে সঙ্গেই সান্তার পোশাক খুলে ফেলেন ওই ডেলিভারি এজেন্ট। এ বিষয়ে নীতি পুলিশের ভূমিকায় অবতীর্ণ হওয়া হিন্দু জাগরণ মঞ্চের জেলা সমম্বয়ক সুমিত হার্দিয়া সাংবাদিকদের বলেন, ‘হিন্দু ধর্মের কোনও উ‍ৎসবে অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলিকে এজেন্টদের বিশেষ পোশাকে দেখা যায় না। অথচ মুসলিম কিংবা খ্রিস্টানদের কোনও অনুষ্ঠান হলেই বিশেষ পোশাকে দেখা যায়। হিন্দুদের এমন অপমান সহ্য করা যাবে না। তাই জোম্যাটোর ডেলিভারি এজেন্টের শরীর থেকে সান্তার পোশাক খোলানো হয়েছে।’

মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টার জেরে বিঘ্নিত পরিষেবা, গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে ট্রেন

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ছেলেকে পাশে নিয়ে কেক কেটেছেন, পাতে মাছ-পাঠার মাংস, জন্মদিনে কী প্ল্যান পরমব্রতর?

বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ডেলিভারি বয়

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর