আল্লু অর্জুনকে নিয়ে বিতর্কের মাঝেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির দিকপালরা

আল্লু অর্জুনকে নিয়ে বিতর্কের মাঝেই বৃহস্পতিবার সকালে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির সঙ্গে জরুরী বৈঠক করবেন তেলেগু ফিল্ম দিকপালরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’ প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনায় ছবির নায়ক আল্লু অর্জুনকে নিয়ে বিতর্কের মাঝেই বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির সঙ্গে জরুরী বৈঠক করবেন তেলেগু ফিল্ম দিকপালরা। মুক্তির পর থেকেই বক্সঅফিসে ঝোড়ো ইনিংস খেলছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’, ইতিমধ্যেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১,৫০০ কোটি টাকা আয় করে ফেলেছে ‘পুষ্পা ২’। ভারতেও ছবির আয় ১,০০০ ছাড়িয়েছে। মুক্তির আগে থেকেই ‘পুষ্পা ২’-নিয়ে ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা ছিল। যার ফল হয় ভয়ঙ্কর।

৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে অত্যাধিক ভিড়ে পদপিষ্ট হয়ে মারা যান ৩৫ বছর বয়সী এক মহিলা। এরপর মহিলার স্বামীর করা নিরাপত্তাজনিত অভিযোগের ভিত্তিতে গত ১৩ ডিসেম্বর আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়। যদিও পরে অভিনেতাকে জামিনে মুক্তি দেওয়া হয়। এদিকে গত মঙ্গলবার পদপিষ্টের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আল্লু অর্জুন পুলিশের সামনে হাজির হয়েছিলেন। যেখানে তিনি দাবি করছিলেন যে, মহিলার মৃত্যুর ঘটনা তিনি পরে জানতে পারেন। আল্লু অর্জুনকে নিয়ে বিতর্কের মাঝেই বৃহস্পতিবার সকালে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির সঙ্গে জরুরী বৈঠক করবেন তেলেগু ফিল্ম দিকপালরা। যেখানে উপস্থিত থাকবেন, আল্লু অর্জুনের কাকা চিরঞ্জীবী, আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ। এছাড়াও বৈঠকে উপস্থিত থাকতে পারেন, উত্তম কুমার রেড্ডি ও দামোদর রাজনারসিমহা। হায়দরাবাদের কমান্ড কন্ট্রোল সেন্টারে তাঁরা মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে।

এ বিষয়ে তেলেঙ্গানা স্টেট ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (এফডিসি) চেয়ারম্যান এবং নেতৃস্থানীয় প্রযোজক দিল রাজু জানিয়েছেন, রাজ্য সরকার এবং শিল্পের মধ্যে সুসম্পর্ক বাড়িয়ে তোলার জন্যই তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। অন্যদিকে মন্ত্রী কোমাতিরেদ্দি ভেঙ্কট রেড্ডি জানিয়েছেন যে, রাজ্য সরকার শুধুমাত্র ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম বা মাদকবিরোধী বার্তার সম্মুখীন কিছু নির্দিষ্ট চলচ্চিত্রের জন্য টিকিটের মূল্য বৃদ্ধির বিবেচনা করতে পারেন।

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের