আতঙ্কে ২৫ দিন ধরে ঘুম উবেছে ২০ গ্রামের বাসিন্দাদের, এবার বাঘকে জব্দ করতে পাঠানো হচ্ছে হাতি

সূত্রের খবর, গত ২৫ দিন ধরে লখনউয়ের রেহমান খেদা এলাকায় ঘুরে বেড়াচ্ছে একটি বাঘ। বাঘের ভয়ে আতঙ্কিত প্রায় ২০ টি গ্রাম। এমনকী গ্রামের কয়েকটি বাড়িতেও ঢুকে পড়েছে বাঘ।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে বাঘের আতঙ্কে জবুথবু স্থানীয় বাসিন্দারা। সূত্রের খবর, গত ২৫ দিন ধরে লখনউয়ের রেহমান খেদা এলাকায় অবাধে ঘুরে বেড়াচ্ছে একটি বাঘ। বাঘের ভয়ে আতঙ্কে ঘুম উড়েছে প্রায় ২০ টি গ্রামের বাসিন্দাদের। এমনকী গ্রামের কয়েকটি বাড়িতেও ঢুকে পড়েছে বাঘ। যার ফলে স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বাইরে বেরোতে রীতিমতো ভয় পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এমনকী এলাকার মানুষজন মাঠে কাজ করতে পারছেন না। পাশাপাশি শিশুদেরও স্কুলে যেতে পারছে না। জনজীবন রীতিমতো বিপন্ন হয়ে পড়েছে।

জানা গিয়েছে, বুধবার (২৫ ডিসেম্বর) বাঘটি কয়েকটি বন্য শূকর মেরে ফেলেছে। তানা ২৫ দিন ধরে বাঘটি লখনউয়ের রেহমান খেদা এলাকায় অবাধে ঘুরে বেড়াচ্ছে। তবে ঠিক কয়টা বাঘ এলাকায় ঘুরে বেড়াচ্ছে তা জানা যায়নি। ইতিমধ্যেই বাঘ বা বাঘগুলিকে ধরার জন্যে বন বিভাগ চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে। একাধিক টিম গঠন করেছে বন বিভাগ। অবশেষে কোনও উপায় না পেয়ে বন বিভাগ দুধওয়া জাতীয় উদ্যান থেকে একটি হাতির সাহায্য নিয়েছে।

এই বিষয়ে বন বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই হাতি এখন এই বাঘ ধরতে সাহায্য করবে। কারণ হাতিটি বিশেষভাবে প্রশিক্ষিত, এর আগেও বাঘ ধরার একাধিক অভিযানে সফল হয়েছে হাতিটি। এছাড়াও বন বিভাগ কিছু বিশেষজ্ঞদেরও ডেকেছে। যাঁরা এই বাঘটিকে ধরতে সাহায্য করবে। কারণ তাঁরা বাঘের আচরণ এবং অভ্যাস বুঝে বাঘকে ধরার পরিকল্পনা করে। লখনউয়ের মানুষকে এই বিপজ্জনক বাঘের থেকে বাঁচানোর জন্যে বন বিভাগ এবং বিশেষজ্ঞদের দল যৌথভাবে অভিযান চালাচ্ছে। বন দফতরের দল বাঘ ধরার জন্যে কোমর বেঁধে নেমেছে। 

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের