মনমোহন সিংহের অজানা কাহিনী প্রকাশ্যে

'মনমোহন সিংহ স্যারের একটাই গাড়ি ছিল, মারুতি 800, যেটা পিএম হাউসে কালো বিএমডব্লিউ-এর পিছনে পার্ক করা হত।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের অর্থনৈতিক সংস্কারের জনক তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং আর নেই। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (AIIMS) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মনমোহন সিংহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। প্রাক্তন প্রধানমন্ত্রীর আকস্মিক প্রয়াণে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহের মৃত্যুতে রাজনীতিতে একটি বিশাল বড় শূন্যতার সৃষ্টি হয়েছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্য যোগী, রাহুল গান্ধি, মল্লিকার্জুন খড়গে, অখিলেশ যাদব, মায়াবতী-সহ দেশের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বরা। শোক প্রকাশ করেছেন দেশের বিনোদন মহলও। এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহের মৃত্যুতে শোকপ্রকাশের পাশাপাশি পুরোনো দিনের কথা মনে করলেন যোগী সরকারের একজন মন্ত্রী অসীম অরুণ।

তিনি সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন, একসময় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রধান দেহরক্ষী ছিলেন। তাই তিনি প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে ঘনিষ্ঠভাবে জানতে পেরেছিলেন। ফেসবুকে পোস্ট করে অসীম অরুণ লিখলেন, ‘২০০৪ সাল থেকে প্রায় তিন বছর আমি প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের দেহরক্ষী ছিলাম। প্রাক্তন প্রধানমন্ত্রীর নিরাপত্তার সবচেয়ে অভ্যন্তরীণ বলয় ছিল ক্লোজ প্রোটেকশন টিম, যার নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলাম আমি। আমি এআইজি সিপিটি অফিসার ছিলাম তাঁর। আর এই পদে থাকা অফিসার কখনই প্রধানমন্ত্রী থেকে দূরে থাকতে পারেন না। সেই সুযোগ আমি পেয়েছিলাম। একজন বডি গার্ডের পাশাপাশি এই অফিসার হিসেবে তাঁর সর্বক্ষণ পাশে ছিলাম। এমতাবস্থায় তাঁর ছায়ার মতো পাশে থাকাই আমার দায়িত্ব ছিল।’

যোগী সরকারের মন্ত্রী অসীম অরুণ আরও বলেছেন, ‘মনমোহন সিংহ স্যারের একটাই গাড়ি, মারুতি 800, যেটা পিএম হাউসে কালো বিএমডব্লিউ-এর পিছনে পার্ক করা হত। মনমোহন সিংহ বারবার আমাকে বলতেন- অসীম, আমাকে দেওয়া কোটি টাকার গাড়িতে আমি ভ্রমণ করব না। আমি দামি জীবন ভালবাসি না। আমার একটাই গাড়ি, মারুতি 800। তখন আমি তাঁকে বলেছিলাম, স্যার এই গাড়িটি আপনার বিলাসিতা করার জন্য নয়, আপনার নিরাপত্তার জন্যে। যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। দেশের প্রধানমন্ত্রী হয়েও সবসময় মধ্যবিত্ত মানুষের মতো থাকার চেষ্টা করতেন তিনি। তিনি বলতেন, সাধারণ মানুষের দেখাশোনা করাই আমার কাজ, তাই সাধারণ মারুতিতেই আমি যাতায়াত করব।” অসীম অরুণ প্রাক্তন প্রধানমন্ত্রীর সরলতাকে কুর্নিশ জানিয়েছেন। প্রধানমন্ত্রী হয়েও মধ্যবিত্তদের মতো জীবন কাটাতে ভালবাসতেন মনমোহন সিংহ।

গতকাল (২৬ ডিসেম্বর) মনমোহন সিংহের মৃত্যুর খবরে পেয়ে এইমসে ছুটে গিয়েছিলেন রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি-সহ কংগ্রেসের শীর্ষ নেতারা। দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। বেশ কয়েকবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু সুস্থ হয়ে তিনি বাড়িও ফিরে এসেছিলেন। কিন্তু গতকাল আচমকাই তিনি বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। এবং তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয়। তাঁর অবস্থার সঙ্কট বুঝে তাঁকে ICU- তে স্থানান্তরিত করতে হয়। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালালেও শেষ রক্ষা হল না। সব চেষ্টা ব্যার্থ করে গতকাল রাত ৯ টা বেজে ৫১ মিনিটে না ফেরার দেশে পাড়ি দেন দেশের উদারনীতির জনক। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর সম্মানে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি রাষ্ট্রীয়স্তরে সব উদযাপন স্থগিত রাখার ঘোষণা করা হয়েছে।

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের