এবার থেকে ব্যক্তিগত গাড়িতে সরকারি ‘নেমপ্লেট’ লাগালেই গুনতে হবে মোটা টাকা জরিমানা

এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, শুধুমাত্র সেইসব গাড়িতে নাম প্লেট লাগাতে হবে যেগুলো সংশ্লিষ্ট বিভাগ বা কর্মকর্তার সরকারি যানবাহন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আপনি যদি কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত হন, তাহলে আর ব্যক্তিগত গাড়িতে লাগাতে পারবেন না ভারত সরকার বা কেন্দ্রীয় সরকারের নেমপ্লেট। আগে থেকেই সাবধান হয়ে যান। তবে এই নিয়মটি শুধুমাত্র পটনার বাসিন্দাদের জন্যে প্রযোজ্য। এবার থেকে ব্যক্তিগত গাড়িতে সরকারি নেমপ্লেট লাগিয়ে ঘুরে বেড়ালেই গুণতে হবে মোটা টাকার জরিমানা। আর ব্যক্তিগত গাড়িতে বিহার সরকারের নামপ্লেট নিয়ে ঘোরা যাবে না।

তাহলেই দিতে হবে জরিমানা। শুধু বিহার রাজ্য সরকার নয়, একই নিয়ম কেন্দ্রীয় সরকারের কর্মকর্তার ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, শুধুমাত্র সেইসব গাড়িতে নাম প্লেট লাগাতে হবে যেগুলো সংশ্লিষ্ট বিভাগ বা কর্মকর্তার সরকারি যানবাহন। যারা এই নিয়ম লঙ্ঘন করবে তাদের ২,৫০০ টাকা জরিমানা দিতে হবে। এই নিয়ম সব ধরনের ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেটা সাইকেল হোক, গাড়ি হোক বা যে কোনো ভারী বা হালকা যান হোক। পটনায়ও এ ধরনের গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।

এবার থেকে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কর্মরত কোনও ব্যক্তি, ব্যক্তিগত যানবাহনে সরকারি ট্যাগলাইন ব্যবহার করতে পারবে না। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পটনার প্রধান সড়ক গুলোতে অভিযান চালিয়েছিল পটনা ট্রাফিক পুলিশ। পটনা ট্র্যাফিক পুলিশ বেইলি রোড, অটলপথ, জেপি গঙ্গা পথ এবং অন্যান্য প্রধান সড়কে অভিযান পরিচালনা করা হয়েছিল। চেকিংয়ের সময়, মোট ৫০ টি ব্যক্তিগত গাড়ি ধরা পড়েছিল, যাদের গাড়িতে বিহার সরকার, ভারত সরকার, পুলিশ বা অন্য কোনও বিভাগের নাম প্লেট ছিল।

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের