‘পুষ্পা ২’ নিয়ে বিতর্কের মাঝেই চলচ্চিত্র শিল্পের জন্যে বিরাট পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্যা সমাধানের জন্য একটি মন্ত্রিসভা উপ-কমিটি গঠন করা হবে।'

Share:

নিজস্ব প্রতিনিধি: ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে অত্যধিক ভিড়ে সন্তানকে বাঁচাতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন ৩৫ বছর বয়সী এক মহিলা। এরপর থেকেই বিতর্কে রয়েছেন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন। এই ঘটনায় গত ১৩ ডিসেম্বর গ্রেফতার হয়েছিলেন আল্লু অর্জুন। পরে তিনি জামিনে মুক্তি পান। ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্টের ঘটনায় আল্লু অর্জুনের যাওয়ার পরেই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, সেদিনের ভিড়ের বিষয়টি আল্লু অর্জুন আগে থেকেই জানতেন। তাও তিনি পুষ্পা ২-এর প্রিমিয়ারে অংশ নিয়েছিলেন। আর তাঁকে দেখার জন্যেই ভক্তদের ভিড় উপচে পড়েছিল। এই অভিযোগের ভিত্তিতেই আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়েছিল। যাই হোক, জামিনে মুক্তি পাওয়ার পরেও সুপারস্টারকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় ডেকে পাঠানো হয়েছিল। এরপর তেলেগু চলচ্চিত্র শিল্পের জন্যে বিরাট পদক্ষেপ নিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি।

আল্লু অর্জুনকে নিয়ে বিতর্কের মাঝেই গতকাল ২৬ ডিসেম্বর তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির সঙ্গে দেখা করতে যান তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির দিকপালরা। এই বৈঠকে মুখ্যমন্ত্রী শিল্প প্রতিনিধিদের সমস্যার কথাও শোনেন এবং তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। রাজ্য সরকারের সঙ্গে চলচ্চিত্র মহলের সুসম্পর্ক গড়ে তোলার জন্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির দিকপালরা। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, ভক্তদের নিয়ন্ত্রণ করা তারকা এবং চলচ্চিত্র নির্মাতাদেরও দায়িত্ব। এবার মুখ্যমন্ত্রী তেলেগু চলচ্চিত্র শিল্পের সমস্ত সমস্যা সমাধানের জন্য একটি ক্যাবিনেট সাব-কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।

রিপোর্ট অনুযায়ী, তেলেঙ্গানা সরকার ইতিমধ্যেই চলচ্চিত্র শিল্পের উন্নয়ন জন্য পদক্ষেপ নিচ্ছেন। চলচ্চিত্র শিল্পের একাধিক সমস্যা সমাধানের জন্যে উপ-কমিটি গঠন করতে চলেছেন রেভান্থ রেড্ডি। তিনি বলেন, ‘তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্যা সমাধানের জন্য একটি মন্ত্রিসভা উপ-কমিটি গঠন করা হবে।’ এছাড়াও তিনি চলচ্চিত্র শিল্পকে ইকো-ট্যুরিজম ও মন্দির-পর্যটনের ওপর জোর দিয়ে বলেছেন, ‘মুম্বাই বলিউডের হাব হয়ে উঠেছে কারণ তাদের জন্য অনুকূল পরিস্থিতি রয়েছে। দেশের অন্যতম প্রধান শহর হায়দরাবাদ। এবার হায়দরাবাদে বলিউড এবং হলিউডকেও আকৃষ্ট করতে হবে। সরকারের লক্ষ্য চলচ্চিত্র শিল্পকে উন্নীত করা।’ এদিকে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারের বাইরে ‘পুষ্পা 2’-এর স্ক্রিনিংয়ে পদদলিত হয়ে আহত শিশুটির কিছুদিন আগেই জ্ঞান ফিরেছে।

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের