৫০০ বছর পুরনো রাম মন্দিরে ভয়াবহ আগুন, পুড়ল ভগবান রামের মূর্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: ভয়াবহ অগ্নিকাণ্ডে কার্যত পুড়ে ছাই ৫০০ বছরের পুরনো রামমন্দির। বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে ভগবান রাম-সহ বিভিন্ন দেব-দেবীর মূর্তি। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভিন ধর্মীরাই ওই অপকর্মের সঙ্গে জড়িত। ৫০০ বছরের পুরনো রাম মন্দিরে আগুন লাগার ঘটনা ঘিরে ঋএলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

শনিবার পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে খান্ডোয়ায় রাম মন্দিরে ভয়াবহ আগুন দেখতে পান স্থানীয়রা। স্থানীয় রাজ পরিবারের তরফে ৫০০ বছর আগে মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। মন্দির জ্বলতে দেখে বেশ কয়েকজন বাসিন্দা দৌড়ে গিয়ে পুরোহিতকে বিষয়টি জানান। ততক্ষণে আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সম্পূর্ণ কাঠ দিয়ে মন্দিরটি তৈরি হওয়ায় দাউ-দাউ করে জ্বলতে থাকে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। জল ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। কিন্তু হিমশিম খেয়ে যান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী ও দমকলের দুটি ইঞ্জিন। বেশ খানিক ক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আনা হয়।

আগুন আয়ত্তে এলেও মন্দিরটি কার্যত ভস্মীভূত হয়ে গিয়েছে। মন্দিরের ভিতরে থাকা ভগবান রামচন্দ্র-সহ অন্যান্য দেব-দেবীর মূর্তিও আগুনে পুড়ে গিয়েছে। প্রাথমিকভাবে পুলিশ আধিকারিকরা মনে করছেন, প্রদীপের শিখা থেকেই মন্দিরটিতে আগুন ছড়িয়েছিল। যদিও সেই তত্ত্ব মানতে নারাজ স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ভিন্ন ধর্মীরাই ইচ্ছাকৃতভাবে ভগবান রামের মন্দিরে আগুন ধরিয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। রাজস্ব দফতরের তরফ থেকেও মন্দিরের ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত সমীক্ষার কাজ শুরু হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের