মধ্যপ্রদেশের গুনায় ১৪০ ফুট গভীর কুয়োয় পড়ে যাওয়া শিশু উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খেলতে গিয়ে কুয়োতে পড়ে যায়   ১০ বছরের এক শিশু, সুমিত মীনা। শনিবার সে ১৪০  ফুট গভীর  কুয়োতে পড়ে গিয়েছিল। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছিল মধ্যপ্রদেশের গুনা জেলায় । এই ঘটনার পর জোর কদমে শুরু হয় উদ্ধারকাজ। অবশেষে রবিবার সকাল ৯ টা ৩০ নাগাদ সুমিতকে কুয়ো  থেকে বের করে আনে উদ্ধারকারী দল ।

এই প্রসঙ্গে  গুনার এএসপি মান সিং ঠাকুর বলেন, ‘গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে  কুয়োর মধ্যে পড়ে যায় সুমিত। সন্ধ্যা ৬টার দিকে তাকে উদ্ধারে অভিযান শুরু হয়। আজ সকাল ৯.৩০ নাগাদ তাঁকে কুয়ো থেকে উদ্ধার করা হয়েছে। তবে তাঁর শ্বাস- প্রশ্বাস খুবই ধীর গতিতে চলছে এবং এখন জ্ঞান আসেনি । সেইজন্য সুমিতকে ভর্তি করা হয়েছে হাসপাতালে ।‘

  রাঘোগড়ের কংগ্রেস বিধায়ক জয়বর্ধন সিং বলেছিলেন যে,’  সুমিত  প্রায় ১৪০   ফুট গভীরে আটকা পড়েছিল। তাই উদ্ধারকারী দল শিশুটিকে উদ্ধার করার জন্য প্রায় ২৫ ফুট গভীর গর্ত খনন করেন। এরপরেই এদিন সকালে উদ্ধার করা হয় সুমিতকে ।‘ অন্যদিকে রাজস্থানের কোটপুতলি-বেহরোর জেলায় একই  দুর্ঘটনায় তিন বছরের চেতনা নামের একটি শিশু গত ২৩ ডিসেম্বর থেকে আটকে রয়েছে কুয়োর মধ্যে । শিশুটিকে উদ্ধার করতে উদ্ধারকারীরা দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে কবে চেতনা কুয়ো থেকে উদ্ধার হবে তা এখন অধরাই রয়েছে ।

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের