EPFO-এর বড় সিদ্ধান্ত, ২০২৫ সালে বদলাচ্ছে PF-এর ৫ নিয়ম

যেখান থেকে সদস্যরা ২৪ ঘন্টা টাকা তুলতে পারবেন। PF ATM পরিষেবাটি ২০২৫-২০২৬ সালের আর্থিক বছর থেকে চালু হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরে PF-এ ৫ টি নিয়ম বদলাতে চলেছে। তার আগেই বিশদ জেনে নিন। সরকারি-বেসরকারি সংস্থাগুলিতে কর্মীদের বেতনের অনেকটা টাকাই PF অ্যাকাউন্টে জমা হয়। সূত্রের খবর, ২০২৫ সালে PF-সংক্রান্ত একাধিক নিয়মে ব্যপক পরিবর্তন করতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO), যাতে গোটা দেশজুড়ে লক্ষ লক্ষ বেতনভোগী কর্মচারীরা প্রভাবিত হবেন। এমনকী PF অ্যাকাউন্টের এই পরিবর্তনগুলি লক্ষ লক্ষ কর্মচারীদের আর্থিক নিরাপত্তার উপরেও উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। যা ভবিষ্যতে কর্মীদেরকে আর্থিকভাবেও নিরাপত্তা দেবে। চলুন জেনে নেওয়া যাক, ২০২৫ সালে PF সংক্রান্ত নিয়মে কী কী বদল ঘটতে চলেছে?

রিপোর্ট অনুসারে, ইপিএফও PF অ্যাকাউন্টের জন্যে একটি এটিএম কার্ড ইস্যু করতে চলেছে, যেখান থেকে সদস্যরা ২৪ ঘন্টা টাকা তুলতে পারবেন। PF ATM পরিষেবাটি ২০২৫-২০২৬ সালের আর্থিক বছর থেকে চালু হবে।

এটিএম তোলা থেকে শুরু করে জরুরি তহবিল পর্যন্ত, এই সুবিধাগুলি EPFO ​​3.0-এর অধীনে, যা ২০২৫ সালের মার্চ থেকে চালু হবে! এছাড়াও বর্তমানে চাকরি পরিবর্তনের সময় পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার করা খুব জটিল। এই প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করার জন্য নতুন নিয়ম আনছে EPFO।

রিপোর্ট অনুযায়ী, বর্তমানে, সরকারি-বেসরকারি কর্মীদের প্রতি মাসে তাঁদের মূল বেতনের ১২% ইপিএফ অ্যাকাউন্টে জমা হয়। যাইহোক, নিয়ম অনুযায়ী, EPFO-দ্বারা নির্ধারিত ১৫,০০০ টাকা ব্যবহার করার পরিবর্তে, সরকার কর্মীদের তাদের প্রকৃত বেতন অনুযায়ী অবদান রাখতে দেওয়ার কথা বিবেচনা করবে।

পরিবর্তে বেতনভোগী কর্মচারীরা তাঁদের প্রকৃত বেতন অনুযায়ী, PF-এ টাকা জমা রাখতে পারবেন। এতে কর্মীরা বেশি সুদ পাবেন এবং তাদের ভবিষ্যৎ নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

এই নীতি বাস্তবায়নের ফলে, কর্মচারীরা একটি বৃহৎ তহবিল সংগ্রহ করতে পারবেন। যার ফলে, কর্মীরা অবসরের উচ্চমাত্রার পেনশন পাবেন। EPFO কর্মীদের অনলাইন পরিষেবা আরও উন্নত হবে। যাতে কর্মীরা সহজেই অনলাইনে তাঁদের পিএফ অ্যাকাউন্টের বিবরণ দেখতে পারেন। এবং ভুল ত্রুটি বিবেচনা করতে পারেন।

কিছু রিপোর্ট অনুসারে, EPFO ​​রিটার্ন বাড়ানোর জন্য শেয়ার এবং অন্যান্য সম্পদে ETF আয়ের একটি অংশ পুনঃবিনিয়োগ করার কথাও বিবেচনা করছে। জানা গিয়েছে, এটি নতুন আর্থিক বছরে যে কোনও সময় কার্যকর হতে পারে। PF অ্যাকাউন্টের স্বচ্ছতা বজায় রাখতেই নতুন নিয়ম আনছে EPFO। যাতে কোনও ধরনের অনিয়ম না হয়, কর্মীদের আর্থিক দিক সুরক্ষিত থাকে।

২০২৪ সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম (CPPS) অনুমোদন করেছিলেন। যার অধীনে ৭.৮ মিলিয়ন সদস্য যে কোনও ব্যাঙ্কের শাখা থেকে কর্মচারী পেনশন প্রকল্পের অধীনে পেনশন পেতে পারেন। এই নিয়ম আগামী ১ জানুয়ারী থেকে কার্যকর হবে। আগামী ৩১ জানুয়ারি ২০২৫ সাল পর্যন্ত কর্মীদের বেতনের বিবরণ আপলোড করার শেষ সুযোগ দিয়েছে EPFO।

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর