ছুটি কাটাতে ফিরছিলেন বাড়ি, চলন্ত ট্রেনের নিচে পড়ে প্রাণ গেল পুলিশ আধিকারিকের

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিগড়: পরিজনের সঙ্গে নববর্ষ কাটাতে মিলেছিল ছুটি। খুশিতে চোখ ডগমগ করে উঠেছিল উত্তরপ্রদেশের র‍্যাফে কর্মরত অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বিন্দা রাইয়ের। ব্যাগপত্র গুছিয়ে পৌঁছেও গিয়েছিলেন আলিগড় রেল স্টেশনে। কিন্তু অলক্ষ্যে মৃত্যুদূত যে ওত পেতে রয়েছে তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি। চলন্ত ট্রেন থেকে পা পিছলে পড়ে গেলেন প্ল্যাটফর্মে। গড়াগড়ি খেয়ে একদম চলে গেলেন ট্রেনের নিচে। কোনও ক্রমে উদ্ধার করা হয়েছিল তাঁকে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে জীবন-মৃত্যুর লড়াইয়ে হার মানতে হয়েছে। বাড়ি ফেরার পরিবর্তে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার (২৯ ডিসেম্বর)।

রেল পুলিশ জানিয়েছে, আলিগড়ে র‍্যাফের ১০৪ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন বিহারের দানাপুরের সৈনিক কলোনির বাসিন্দা বিন্দা রাই। নতুন বছর উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে কাটাতে ছুটি পেয়েছিলেন। রবিববার রাত সাড়ে আটটা নাগাদ বিহারের বাড়িতে যাওয়ার উদ্দেশে পৌঁছে গিয়েছিলেন আলিগড় স্টেশনে। কামাখ্যা এক্সপ্রেসের শীততাপনিয়ন্ত্রিত কামরায় রিজার্ভেশন ছিল। প্রথমে ব্যাগপত্র নিয়ে নির্ধারিত কামরায় ওঠেন। তার পরে দরজার সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলতে থাকেন। খানিক বাদেই ট্রেন চলতে শুরু করতেই ভারসাম্য হারিয়ে প্ল্যাটফর্মে পড়ে যান বিন্দা। ট্রেনের বগির নিচে জড়িয়ে যান তিনি। ওই অবস্থাতেই প্ল্যাটফর্মের অনেকটা ঘঁষটাতে-ঘঁষটাতে যান।

প্ল্যাটফর্মে হাজির অন্যান্য যাত্রীরা চোখের সামনে ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে হতবিহ্বল হয়ে পড়েন। বেশ কয়েকজন যাত্রী দৌড়ে গিয়ে কোনও রকমে বিন্দাকে টেনে বের করার চেষ্টা করেন। প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের চি‍ৎকার শুনে ট্রেনটিতে থাকা যাত্রীরাই চেইন টেনে ট্রেন থামান। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বিন্দাকে নিয়ে যাওয়া হয় জেএন মেডিকেল কলেজে। কিন্তু বাঁচানো যায়নি। চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে গভীর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন বিন্দা।

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের