‘মেয়েকে নিয়ে বাড়ি যাও’, শুনেই শ্বশুরকে মেরে যমের বাড়ি পাঠাল গুণধর জামাই

Share:

নিজস্ব প্রতিনিধি : মেয়েকে নিয়ে বাড়ি যেতে বলায় রেগে গিয়ে নিজের শ্বশুড়কে পিটিয়ে খুন করল এক যুবক। খুন করার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই যুবক। অভিযুক্ত ওই যুবকের নাম শৈলেন্দ্র। মর্মান্তিক এই ঘটনায ঘিরে তুমুল চাঞ্চল্যে শুরু হয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলার বিসন্দা থানার বড়উলি গ্রামে।

প্রতিবেশীরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে শ্বশুডরবাড়িতে ঘর জামাই হয়ে ছিল শৈলেন্দ্র নামের ওই যুবক। কোনভাবেই ঘরে ফেরার নাম নিচ্ছিল না সে। এমনকী তাঁর স্ত্রীকেও মারধোর করত সবসময়। শ্বশুর সিধুভা শৈলেন্দ্রকে মেয়েকে নিয়ে ঘরে ফিরে যেতে চাপ দিচ্ছিল। তা মানতে না পেরে রেগে গিয়ে শ্বশুর সিধুভার বুকের উপর সজোরে লাথি মারে। চড়, ঘুষি মারতে থাকে শৈলেন্দ্র। সিধুভার চিৎকার শুনে পরিবারের সকলে ছুটে আসে। কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে গিয়েছে। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকেরা উদ্ধার করে সিধুভাকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয় নি।

পরিবারের লোকজন তড়িঘড়ি সিধুভাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসকরা তাকে জেলা হাসপাতালে রেফার করেন। জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন সিধুভা। জেলা হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সিধুভার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। পরিবারের সদস্যদের মধ্যে কথা বলেন তদন্তকারীরা। আপাতত পুলিশ মৃতদেহটি নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।  আসল অপরাধীকে ধরতে তৎপরতা চালাচ্ছে পুলিশ।

নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রায় ৬ বছর আগে অভিযুক্ত শৈলেন্দ্রের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে দেন সিধুভা। কিন্তু শৈলেন্দ্র রোজ নেশা করে এসে মেয়ের উপর নির্যাতন করত। দাম্পত্য জীবনে এই নিয়ে কলহ হত। এর জেরে মেয়ে বাপের বাড়িতে থাকা শুরু করেছিল। কিন্তু তাও মেনে নিতে পারে নি শৈলেন্দ্র। সেও শ্বশুরবাড়িতে চলে আসে এবং থাকতে শুরু করে। মেয়েকে নিয়ে যাবার নাম পর্যন্ত করত না। তাই শ্বশুর সিধুভা তাঁকে রেগে গিয়ে বলেছিল শৈলেন্দ্রকে বাড়ি চলে যেতে। আর তাতেই শৈলেন্দ্র রেগে গিয়ে খুন করে।

ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনার কবলে পুলকার, জখম ৩ পড়ুয়া-সহ চালক

উত্তরে বাড়বে দুর্যোগ, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

যুদ্ধ নয় শান্তি চাই, এই মন্ত্রেই মঙ্গলে দোহায় বৈঠকে বসছে আমেরিকা-ইরান

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

পুরীতে শুরু হল জগন্নাথ দেবের স্নানযাত্রা

আর্জেন্টিনার বিরুদ্ধে নকআউটের আগে কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য

লবণের পাত্রে রাখুন এই জিনিস, রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা