খবরদার! ১ জানুয়ারিতে এই ৫ টি ভুল করলে সাজা ভুগতে হবে সারাবছর…

কথিত আছে, বছরের প্রথমদিনে এমন কিছু ভুল করলে সেই ভুলগুলি সারাবছরেই আপনাকে সমস্যায় ফেলবে। তাই বছরের প্রথমদিনে কিছু ভুল করা থেকে এড়িয়ে চলুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৫ মঙ্গলের বছর। ২০২৫ সালে বদলাবে অনেকের ভাগ্য। ৩০ বছর পর শনি ও বুধের মিলন হবে। এছাড়াও শুক্রের বিশেষ আশীর্বাদ থাকবে বিশেষ কিছু রাশির জাতকদের। এছাড়াও শনির সাড়ে সতী দশা সাড়ে সাত বছর পর এক রাশি থেকে অন্য রাশিতে স্থানান্তর করবে। তবে ২০২৫ সালের প্রথমদিনেই এমন কিছু কাজ করবেন না, যাতে সারাবছর আপনাকে আর্থিক সমস্যায় ভুগতে হয়। কথিত আছে, বছরের প্রথমদিনে এমন কিছু ভুল করলে সেই ভুলগুলি সারাবছরেই আপনাকে সমস্যায় ফেলবে। তাই বছরের প্রথমদিনে কিছু ভুল করা থেকে এড়িয়ে চলুন। ২০২৫ বছরের শুরুতেই বিষয়গুলি মাথায় রাখুন…..

১. আপনি যদি চান নতুন বছরটি সুখে শান্তিতে ভরে উঠুক আপনার, তাহলে বছরের প্রথমদিনে কোনও ভাবেই আপনি কাঁদতে পারবেন না। শুরু ভালো হলে সারাবছরটা আপনার ভাল কাটবে।

২. ইংরেজী নববর্ষের প্রথমদিনে খেয়াল রাখবেন কোনও কিছু যেন আপনার হাত থেকে না ভাঙে। তাহলে সারাবছর বিভিন্ন অঘটন ঘটতে থাকবে আপনার জীবনে। তাই খেয়াল রাখুন, যাতে বছরের প্রথমদিনে আপনার হাত থেকে কোনও জিনিস না ভাঙে। আর এদিন ভুল করেও কালো পোশাক পরবেন না।

৩. ইংরেজী নববর্ষের প্রথমদিনে আপনার পার্স একেবারেই খালি রাখবেন না। নগদ কিছু টাকা রাখুন। যাতে সারা বছর আপনার পার্স ভর্তি টাকা থাকে, টাকার অভাব না হয়।

৪. বছরের প্রথমদিনে কারও কাছ থেকে টাকা ধার চাইবেন না। তাহলে সারাবছর আপনি আর্থিক সমস্যায় ভুগবেন।

৫. নতুন বছরের প্রথমদিনে কাঁচি বা ধারালো অস্ত্র ব্যবহার করবেন না, তাতে আপনার সমৃদ্ধি হ্রাস পাবে। বাজার থেকেও ধারালো কোনও অস্ত্র কিনে আনবেন না।

৬. নতুন বছরে নেতিবাচক জিনিস বা নেতিবাচক মানুষের ছায়া থেকে দূরে থাকুন। যে বা যাঁরা আপনার জীবনে ইতিবাচকতা বয়ে আনবে এমন মানুষের সঙ্গে মেশার চেষ্টা করুন।

বাইকপ্রেমীদের জন্য সুখবর! আসছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান