নয়া ভূমিকায় লিওনেল মেসি, এবার নামলেন রিয়েল এস্টেট ব্যবসায়

Share:

নিজস্ব প্রতিনিধি : মেসির নাম শুনলে এক ঘাটে জল খায় সকলে। মেসির পায়ে বল দেখতে মুখিয়ে থাকেন ভক্তরা। বার্সেলোনা লিওনেল মেসির আঁতুড়ঘর। এখান থেকেই শ্রেষ্ঠত্বের পথে যাত্রা শুরু করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা।জীবনের বেশির ভাগ সময় স্পেনে কাটিয়েছেন লিওনেল মেসি। এবার মেসি করবেন ব্যবসা। তাও আবার স্পেনে, রিয়েল এস্টেট ব্যবসা গড়ে তোলার চিন্তায় মেতেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। নতুন বছরে ভক্তদের কাছে এর থেকে বড় সুখবর আর কি হতে পারে।

মেসির মালিকানাধীন একটি রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্ট স্পেনের বাজারে আত্মপ্রকাশ করেছে। প্রতিটি শেয়ারের দাম ৫৭.৪ ইউরো। সব মিলিয়ে বাজারে এর মূলধন প্রায় ২২ কোটি ৩০ লক্ষ ইউরো। মেসির রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্টের নাম ‘এদিফিসিও রোসটাওয়ার সোচিমি’। মেসি নিজেই নাকি এই বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান। এর একমাত্র শেয়ারহোল্ডার মেসির পারিবারিক বিনিয়োগের বাহন, যার নাম লিমেকু এস্পানা ২০১০।এদিফিসিও রোসটাওয়ার সোচিমির স্পেন ও অ্যান্ডোরায় ৭টি হোটেল আছে। স্পেনে আছে ৩টি অফিস স্পেস ও ৫টি অ্যাপার্টমেন্ট। এ ছাড়া লন্ডন ও প্যারিসে আছে আবাসিক সম্পত্তি।

এই নিয়ে পোর্টফোলিও স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সান্তিয়াগো নাভারো জানিয়েছেন, মেসির কোম্পানি এবার নতুন বিনিয়োগকারী যুক্ত করার পরিকল্পনা করছে, যারা স্পেনের কাতালুনিয়া অঞ্চলে বিনিয়োগ করবে। কাতালুনিয়ার রাজধানী বার্সেলোনাতেই মেসি দুই দশকের বেশি সময় বসবাস করেছেন।

একইসঙ্গে নাভারো আরও জানান, ‘মেসির এক্সচেঞ্জটি ২০২৩ সালে চালু করা হয়েছে।স্পেনের কেন্দ্রীয় ব্যাংক (বাংকো দ্য এস্পানা)এটি তত্ত্বাবধান করে। কেন্দ্রীয় ব্যাংক শুধু তখনই কোম্পানিটিকে ব্যবসা করার অনুমতি দেয়, যখন শেয়ার বিক্রি করতে বা মূলধন বাড়াতে চায়।’

মেসি এদিফিসিও রোসটাওয়ার সোচিমির চেয়ারম্যান হলেও খেলা নিয়ে ব্যস্ত থাকায় এদিকে খুব বেশি সময় দিতে পারেন না। জানা গিয়েছে, মূলত তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এই বিনিয়োগ ট্রাস্টটি চালান।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের