‘এক মালি দো ফুল’, পছন্দের ছেলেকে প্রেমিক হিসাবে পেতে রাস্তাতেই মল্লযুদ্ধে দুই কিশোরী

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ‘এক ফুল, দো মালি’র গল্প সবার জানা। কিন্তু যোগী রাজ্যে ঘটেছে উল্টো ঘটনা। এখানে ‘এক মালি’র (কিশোর) জন্য প্রকাশ্য রাস্তায় হাতাহাতিতে জড়িয়ে পড়ল দো ফুল (দুই কিশোরী)। একে অন্যকে লক্ষ্য করে ফ্রি স্টাইল কুস্তির মতোই চালিয়ে গেল লাথি-কিল-ঘুষি-চড়।  ওই মারামারির ঘটনা ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশের তরফেও তদন্ত শুরু হয়েছে। আর এমন ঘটনার কথা শুনে অনেকেই টিপ্পনি কাটছেন, ‘এ যে বড় রঙ্গ জাদু, এ যে বড় রঙ্গ’।

ঘটনাটি ঘটেছে বাগপত জেলার সিংহওয়ালি থানার আমিনগর সরাইয়ে। সেখানকার এক স্কুলে পাঠরত এক কিশোরের প্রেমে দিওয়ানি হয়ে পড়েছিল দশম শ্রেণির দুই ছাত্রী। দুজনেই মনে মনে ছেলেটিকে প্রেমিক হিসাবে কল্পনা করে নিয়েছিল। গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বর্ষ বিদায়ের দিনে দুই কিশোরীই জানতে পারে তাদের রূপকথার নায়ক একজনই। ব্যস আর যায় কোথায়?

দুই কিশোরীই পরস্পরকে রূপকথার নায়ককে ভুলে যাওয়ার জন্য বলে। প্রেমের পথ থেকে সরে না দাঁড়ালে পরিণথি ভয়ঙ্কর হবে বলেও হুমকি দেয়। ধীরে-ধীরে বচসা চরম পর্যায়ে পৌঁছয়। এর পরেই স্কুলের বাইরে প্রকাশ্য রাস্তাতেই দুজনের মধ্যে শুরু হয় মল্লযুদ্ধ। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, স্কুলের ইউনিফর্ম পরিহিত অবস্থাতেই দুজন একে অন্যকে লক্ষ্য করে কিল-চড়-ঘুষি চালাচ্ছেন। সেই সঙ্গে পরস্পরের চুল টানাটানিও করছেন। একে অপরকে টেনেহিঁচড়ে মাটিতেও ফেলে দেয়। আর দুই ছাত্রীকে ওই ভাবে মল্লযুদ্ধে জড়াতে দেখে থতমত খেয়ে যায় তাদের সঙ্গিনীরা। পরে সম্বি‍ৎ ফিরে পেয়ে কোনও ক্রমে দুজনকে ছাড়াছাড়ি করিয়ে দেয়। প্রেমিক কার তা নিয়ে দুই কিশোরীর প্রকাশ্যে মল্লযুদ্ধের ভিডিও ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।  

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল