৮ বছরের খরা কাটিয়ে সন্তোষ ট্রফি জয়, বাংলার ফুটবলারদের বড় উপহার মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ৮ বছরের খরা কাটিয়ে সন্তোষ ট্রফি জিতেছে বাংলার ফুটবলাররা। এবার নতুন বছরের শুরুতেই সন্তোষ জয়ী দলকে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সেইসঙ্গে তাদেরকে দিলেন বড় উপহার । এদিন দলের প্রত্যেক ফুটবলারকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ।

সেইসঙ্গে মমতা জানান,’ কোচ সঞ্জয় বাবুর নেতৃত্বে  সন্তোষ ট্রফি জিতেছে বাংলার দল। আমি তাদেরকে জানাই অভিনন্দন। এই ছেলেগুলিকে যদি ঠিকঠাক প্রশিক্ষণ   দেওয়া যায় তাহলে  এরাও একদিন  বিশ্বকাপ খেলবে । কারণ, এদের মধ্যে খেলার জন্য রয়েছে মনযোগ।‘ সেইসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘সন্তোষ ট্রফি জেতা বাংলার টিমের সকলেই গ্রামের ছেলে। তাই এদের একটা পিছু টান রয়েছে। সেইকারণেই  আমি অরূপ বিশ্বাসকে বলছি এই সকল খেলোয়াড়দের যেন  স্পোর্টস বিভাগে  চাকরি দেওয়া হয়। শুধু তাই নয় দীর্ঘ বছর পর  বাংলায় এসেছে সন্তোষ ট্রফি । তাই এই দলকে রাজ্য সরকারের তরফ থেকে পুরস্কার হিসাবে দেওয়া হবে ৫০ লক্ষ টাকা  ।‘

উল্লেখ্য, সন্তোষ ট্রফিতে শেষবার বাংলার সাফল্য এসেছিল ২০১৬-১৭ সালে। গত কয়েক বছর ধরে বাংলায় আসেনি ট্রফি। এই আবহে গত মঙ্গলবার কেরলকে হারিয়ে সন্তোষ ট্রফি জেতে বাংলা। বাংলার জয়ের খবর পেতেই সোশাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। আর এবার  সন্তোষ ট্রফি জয়ী দলকে তিনি জানালেন বিশেষ  সম্মান  ।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের