Mahakumbh: গঙ্গায় স্নান করলে ধুয়ে যায় সমস্ত পাপ, মহাকুম্ভের শাহি স্নানের দিনক্ষণ জেনে নিন….

ঋষি-মুনিদের সময় থেকেই এই কুম্ভমেলার আয়োজন হয়ে আসছে। যা প্রায় ৩০-৪৫ দিন ধরে চলে। কয়েক বছর আগে হরিদ্বারে কুম্ভ মেলার আয়োজন করা হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১২ বছর পর আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা। যেটিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ধর্মীয় মেলা হিসাবে বিবেচনা করা হয়। এই মেলা মোটামুটি ৩০-৪৫ দিন ধরে চলে, এ বছর ২৬ ফেব্রুয়ারি শেষ হবে মহা কুম্ভ মেলা। তবে এই মেলার অনেক তৎপর্য রয়েছে হিন্দুদের কাছে। প্রতি ১২ বছর অন্তর প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলার অনেক তাৎপর্য রয়েছে গোটা দেশের কাছে। শুধু ভারত নয়, বিশ্বের প্রতিটি কোণ থেকে তীর্থযাত্রীরা মহাকুম্ভমেলায় অংশ নিতে আসেন। তবে এমনটা কথিত আছে যে, কুম্ভমেলার সময় গঙ্গাতে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং সে মোক্ষ লাভ করে।

কুম্ভের আভিধানিক অর্থ কলস। ঋষি-মুনিদের সময় থেকেই এই কুম্ভমেলার আয়োজন হয়ে আসছে। যা প্রায় ৩০-৪৫ দিন ধরে চলে। কয়েক বছর আগে হরিদ্বারে কুম্ভ মেলার আয়োজন করা হয়েছিল। তবে এবার প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। মহা কুম্ভ মেলা ১৩ জানুয়ারি পূর্ণিমার দিনে শুরু হবে এবং ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে শেষ হবে। যাই হোক, মহাকুম্ভের ছয়টি রাজকীয় স্নান কখন জানেন কী? যদি মহাকুম্ভে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে মহাকুম্ভের ছয়টি রাজকীয় স্নানের দিনক্ষণ আগে থেকেই জেনে রাখুন….

প্রয়াগরাজ কুম্ভমেলায় ছয়টি রাজকীয় স্নান হবে। মহাকুম্ভ মেলার প্রথম শাহি স্নান ১৩ জানুয়ারী। দ্বিতীয় শাহি স্নান হবে মকর সংক্রান্তিতে ১৪ জানুয়ারি ২০২৫, তৃতীয় শাহি স্নান হবে মৌনী অমাবস্যায় ২৯ জানুয়ারি ২০২৫, চতুর্থ শাহি স্নান হবে বসন্ত পঞ্চমীতে ২ ফেব্রুয়ারি ২০২৫, পঞ্চম রাজকীয় স্নান হবে মাঘ পূর্ণিমায়। ১২ ফেব্রুয়ারি পূর্ণিমা এবং শেষ শাহি স্নান হবে ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে। এছাড়াও এ বছর মহাকুম্ভ মেলায় তৈরি হতে চলেছে রবি যোগ। এই যোগ সকাল ৭.১৫ মিনিটে থেকে গঠিত হবে এবং ১০.৩৮ মিনিটে শেষ হবে। এ দিনে, ভাদ্রাবস যোগের একটি কাকতালীয় ঘটনাও রয়েছে। এই যোগে ভগবান বিষ্ণুর উপাসনা বিশেষ আশীর্বাদ লাভ করা যাবে।

এবার জেনে নিন মহাকুম্ভ মেলার ঐতিহাসিক গুরুত্ব:

পৌরাণিক মতে, সমুদ্র মন্থনের সঙ্গে মহাকুম্ভের যোগ রয়েছে বলে মনে করা হয়। জানা যায়, একবার ঋষি দূর্বাসার অভিশাপে ইন্দ্র ও অন্যান্য দেবতারা দুর্বল হয়ে পড়েছিলেন। এর সুযোগে অসুররা দেবতাদের আক্রমণ করতে শুরু করেন এবং এই যুদ্ধে দেবতারা পরাজিত হন। তখন সমস্ত দেবতারা একত্রে ভগবান বিষ্ণুর কাছে সাহায্যের জন্য যান। এবং ভগবান বিষ্ণুকে সমস্ত ঘটনা খুলে বলেন। তখন ভগবান বিষ্ণু রাক্ষসদের সঙ্গে দেবতাদজর সমুদ্রমন্থন করে সেখান থেকে অমৃত আহরণ করার পরামর্শ দেন। এরপর সমুদ্রমন্থন থেকে অমৃতের পাত্র বের হলে ভগবান ইন্দ্রের পুত্র জয়ন্ত তা নিয়ে আকাশে উড়ে যান। এ সব দেখে অসুররাও অমৃত পাত্র নিতে জয়ন্তের পিছনে ছুটে যায়। শেষমেশ অনেক চেষ্টার পর অসুররা অমৃত পাত্রটি হাতে পায়। এরপরে, অমৃত কলশের উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ১২ দিন ধরে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ হয়। সমুদ্র মন্থনের সময়, অমৃত কলশের কিছু ফোঁটা হরিদ্বার, উজ্জয়িনী, প্রয়াগরাজ এবং নাসিকে পড়েছিল, তাই এই চারটি স্থানে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়।

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের