মাঝ আকাশে দমকা হাওয়া, কুলুতে প্যারাসুট থেকে নিচে পড়ে মৃত্যু পর্যটকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্যারাগ্লাইডিং করতে গিয়ে ঘটল মর্মান্তিক ঘটনা। আচমকাই মাঝ আকাশে ঝোড়ো হাওয়ায় জেরে প্যারাসুট থেকে নিচে পড়ে মৃত্যু হল পর্যটকের। এমনই ঘটনা সাক্ষী থাকল হিমাচল প্রদেশের কুলু জেলা। সেখানে প্যারাগ্লাইডিং করতে গিয়ে প্রাণ হারালেন অন্ধ্রপ্রদেশের এক পর্যটক। নিহত ব্যক্তি হলেন বছর ৩২- এর   মহেশ রেড্ডি ।

জানা গিয়েছে, মঙ্গলবার মানালি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রাইসন এলাকায় প্যারাগ্লাইডিং করছিলেন মহেশ। আর সেইসময় হঠাৎ দমকা হাওয়ার জেরে প্যারাসুট ওপর থেকে আচমকাই নীচে পড়ে যায়। গুরুতর অবস্থায় রেড্ডিকে প্রথমে ভুন্টারের হরিহর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তার অবস্থার অবনতি হলে তাকে মেডিক্যাল কলেজ, মান্ডিতে স্থানান্তরিত করা হয়। আর সেখানেই প্রাণ  হারাম অন্ধ্রপ্রদেশের বাসিন্দা মহেশ ।

তবে হিমাচলে এই ঘটনা প্রথম নয়। এরআগে গত ৩১ অক্টোবর হিমাচল প্রদেশে এক বিদেশি প্যারাগ্লাইডারের মৃত্যু হয়েছিল। তিনি প্যারাগ্লাইডিং করার সময়ে পাহাড়ে ধাক্কা খেয়ে পড়ে যান । আর তাতেই প্রাণ হারান তিনি । শুধু তাই নয় কাংড়া জেলার বির-বিলিংয়ে প্যারাগ্লাইডিং বিশ্বকাপ ২০২৪-এর আগে দুটি বিদেশী প্যারাগ্লাইডার একই কারণে প্রাণ হারান। এবার নতুন বছরের শুরুতেই ফের  প্যারাগ্লাইডিং দুর্ঘটনার ঘটনা ঘটল হিমাচল প্রদেশে। আর তাতে প্রাণ হারালেন পর্যটক। বারবার কী করে একই ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন ।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ