Loading live market data...
Loading active stocks...
Connecting...

নাগা সাধুদের রহস্যময় জীবন, এই সাত কঠিন নিয়মের কথা জানেন কী ?

Share:

নিজস্ব প্রতিনিধি :  কুম্ভ মেলার অন্যতম আকর্ষণ হল নাগা সন্ন্যাসীদের দর্শন। সাধারণ মানুষের পাশাপাশি এখানে ভিড় জমান নাগা সন্নাস্যীরা। মাথায় লম্বা জটা, সারা গায়ে ভস্ম। এইসময়টা একমাত্র তাঁদের দেখা মেলে। বাকী সময়টা সাধনা-ধ্যান করেই কাটিয়ে দেন তাঁরা। বলা হয় বছরের বাকি সময়টা তাঁরা গভীর জঙ্গলে বা পাহাড়ে আত্মগোপন করে থাকেন। আপনি কী জানেন নাগা শব্দের উৎপত্তি কোথা থেকে ? নাগা কথাটি এসছে নগ্ন থেকে। তীব্র শীতের মধ্যেও একটুকরো বসন পরেন না বলা হয় নাগা সাধু হওয়া খুব কঠিন কাজ। এর জন্য ১২ বছরেরও বেশি সময় লাগে।

কঠোর সাধনার প্রয়োজন। নাগা সন্ন্যাসী হওয়ার সাধনার মধ্যে যখন তাঁরা থাকেন, সেই সময় শুধু কৌপিন ধারণ করে থাকেন। কুম্ভ মেলায় স্নান করে সেই কৌপিনও বিসর্জন দিয়ে নাগা সন্ন্যাসীর জীবন যাপন করার শপথ নেন এঁরা। নাগা সাধু হওয়ার জন্যও মোট ১২বছর সময় লাগে। যার মধ্যে ৬ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ওই সময়কালে, তারা নাগা ধর্ম অনুসারে যোগদানের জন্য প্রয়োজনীয় তথ্য জ্ঞান অর্জন করে। এই সময়টা অত্যন্ত কঠিন জীবনযাপনের মধ্য দিয়ে যেতে হয়। তবে আজ জেনে নিন নাগা সন্ন্যাসীদের সাতটি কঠোর নিয়ম।

আরও পড়ুন : কনকনে শীতে এক ফোঁটাও বস্ত্র নেই গায়ে… জানেন কী রহস্যে ঘেরা নাগা সন্ন্যাসীদের কথা ?

১) বলা হয় তাঁদের জীবন পারিবারিক জীবনযাপনের চেয়ে হাজার গুণ কঠিন হয়। তাঁদের আত্মীয় স্বজন, পরিবারকে ত্যাগ করতে হয়। প্রিয়জনদের মোহমায়া কাটানোর পরেই নাগা সাধুর পথে চলতে পারে। ২) নাগা সাধুরা ত্রিশুল, তলোয়াড়, রুদ্রাক্ষ, শঙ্খ, কুন্ডল কমন্ডল ইত্যাদি সঙ্গে রাখেন। ৩) নাগা সাধুরা ভোর ৪ টেয় ঘুম থেকে ধ্যান-জপ শুরু করেন। গায়ে কোন বস্ত্র থাকে না এদের। ৪) এরা দিনে একবারই খান। সন্ধ্যের সময়ে এরা প্রয়োজনীয় আহারটুকু সারেন। অনেকে শুধু দুধ পান করেই বেঁচে থাকেন। ৫) এরা তপস্যার জন্য হিমালয়ের উঁচু পাহাড়ের গুহায় বসবাস করে থাকেন। ৬) এরা মেঝেয় কিংবা মাটিতে শুয়ে থাকেন। আরামযুক্ত বিছানা এরা ব্যবহার করেন না। ৭) নাগা সাধুদের কোনও বিশেষ বা নির্দিষ্ট জায়গা বা ঘরও নেই। কুঁড়েঘর বানিয়ে তাদের জীবন কাটে।

আরও পড়ুন : এখানেই পড়েছিল অমৃতের ফোঁটা..জানেন কী মহাকুম্ভ মেলার ইতিহাস ?

ঝোড়ো ব্যাটিং প্রিয়াংশ-শ্রেয়সের, দিল্লিকে ২১১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

BIG BREAKING: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহার!

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে শুভেন্দুর মাস্টারস্ট্রোকে ঘুম উড়েছে তারেক রহমানের

পঞ্জাবে ভোটের আগে আপে জোর ধাক্কা, বিজেপিতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর ভাই

মুখ্যসচিব পদে এলেন মনোজ কুমার আগরওয়াল

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়

কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্যে ফ্রান্সে পৌঁছলেন আলিয়া