বনে ফিরলেন দক্ষিণ রায়, স্বস্তিতে কুলতলিবাসী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘বন্যেরা বনে সুন্দর’… এবার এই পথে হাঁটলেন দক্ষিনরায়। জঙ্গলেই ফিরে গেল সেই বাঘ। শুক্রবার সকালে ফের নদীর পাড়ে মিলেছে বাঘের পায়ের ছাপ। বনকর্মীদের অনুমান, ফের গভীর জঙ্গলে ফিরে গিয়েছে দক্ষিণরায়। স্বাভাবিকভাবেই এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলল কুলতলিবাসী।

বিগত কিছুদিন ধরে বাঘের আতঙ্কে দু-চোখ এক করতে পারেনি কুলতলির বাসিন্দারা। গত সোমবার কুলতলির মৈপীঠে রাস্তার উপর মিলেছিল দক্ষিণরায়ের টাটকা পায়ের ছাপ। স্বাভাবিকভাবেই খবর দেওয়া হয়েছিল বনদফতরে। বাঘের খোঁজে তল্লাশি শুরু হয়। কিন্তু ধরা দেয়নি বাঘ। বুধবার নদীর পাড়ে মেলে বাঘের পায়ের ছাপ। তা দেখে বনকর্মীরা অনুমান করেছিলেন বাঘ ফিরে গিয়েছে সুন্দরবনের গভীর জঙ্গলে। পরবর্তীতে বনদফতরের তরফে তা নিশ্চিতও করা হয়। কিন্তু রাত পোহাতে না পোহাতেই বৃহস্পতিবার মৈপীঠে দেখা দেয় ফের বাঘের আতঙ্ক। সকালে নগেনাবাদে নদী সংলগ্ন এলাকায় মেলে বাঘের পায়ের ছাপ।

খবর পেয়েই ঘটনাস্থলে যান বনদফতরের এডিএফও অনুরাগ চৌধুরী-সহ রেঞ্জার শুভায়ু সাহা ও অন্যান্যরা। তড়িঘড়ি জাল দিয়ে শুরু হয় জঙ্গল ঘেরার কাজ। শুক্রবার সকালে ফের মিলল বাঘের পায়ের ছাপ। যা দেখে বনকর্মীদের অনুমান, আবার জঙ্গলে ফিরেছে দক্ষিণরায়। বনদফতর সূত্রে খবর, শুক্রবার ভোররাতে ভাটার সময় মাকড়ি নদী পেরিয়ে গভীর জঙ্গলে চলে গিয়েছে বাঘটি। পায়ের ছাপ দেখে তা নিশ্চিত করা হয়েছে। তবে বন দফতর আশ্বাস দিলেও এখনও পুরোপুরি স্বস্তি পাননি গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দাদের মতে, আগে কয়েকদিন যাক। তারপর বুঝতে পারব বাঘ ঘরে ফিরে গিয়েছে না যায়নি।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ