পরিচয় লুকিয়ে ৩৪ বছর ধরে হোমগার্ডের‌ চাকরি কুখ্যাত অপরাধীর, চক্ষু চড়কগাছ পুলিশ কর্তাদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ৩৪ বছর ধরে থানায় হোমগার্ডের চাকরি করেছে নন্দলাল। এবার তার বিরুদ্ধেই উঠল হত্যা, ডাকাতি সহ একাধিক  মামলার অভিযোগ। সেই সঙ্গে উঠেছে নাম পরিবর্তনের অভিযোগও। বর্তমানে আজমগড় থানার হেফাজতে রয়েছে এই অভিযুক্ত।

এমনই ঘটনাটি ঘটেছে আজমগড় থানার রানি কি সরাই এলাকায়। এখানে নাকডু ওরফে নন্দলাল ৩৪ বছর ধরে হোম গার্ডের কাজ করেন। তার বিরুদ্ধ্বে উঠল একাধিক অভিযোগ। জানা গিয়েছে, ১৯৮৪ সালে নাকডুর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। একই সময়ে, ১৯৮৮ সালে তার বিরুদ্ধে গ্যাংস্টার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে বহু ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা এই অভিযুক্ত ১৯৯০ সালে হোমগার্ডের কাজে যোগ দান করেন। এই সময় ১৯৯২ সালে তার চরিত্রের শংসাপত্রও দেওয়া হয় থানা থেকে। আর সেই সমস্ত নথি জাল করা হয়েছে বলেই খবর। এসপি হেমরাজ মীনা বলেছেন যে একটি গোপন অভিযোগের ভিত্তিতে এই তদন্ত করা হয়েছিল। বর্তমানে নন্দলালকে সাসপেন্ড করা হয়েছে। বিএনএসের ৩১৯ ধারা এবং অন্যান্য ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে। এখন তাকে বরখাস্তের জন্য হোমগার্ড বিভাগে চিঠি দেওয়া হয়েছে। যদি পুলিশ বিভাগ বা হোম গার্ড বিভাগের কোনও গাফিলতি পাওয়া যায় তবে তাদের বিরুদ্ধেও তদন্ত করা হবে বলে জানা গিয়েছে।  

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু