ফ্রিজের ভেতর থেকে উদ্ধার মহিলার পচাগলা দেহ, হাড়হিম ঘটনা মধ্যপ্রদেশে

দুর্গন্ধ যেখান থেকে বেরোচ্ছে সেই ঘরের দরজা খুলে ফ্রিজের ভেতর থেকে মহিলার গলিত দেহ উদ্ধার করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের মর্মান্তিক ঘটনা মধ্যপ্রদেশে। ফ্রিজের ভেতরে মহিলার গলিত দেহ। গন্ধে বিরক্ত ভাড়াটিয়া, অবশেষে ফ্রিজ থেকে উদ্ধার হল মহিলার দেহ। স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের দেওয়াসের বাইপাসের পাশে অবস্থিত বৃন্দাবন ধাম কলোনির একটি বাড়িতে। স্থানীয় সূত্রের খবর, বাড়িটির একটি কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ আসতে শুরু করলেই ভাড়াটিয়াদের সন্দেহ হয়। এরপর ওই বাড়িতে বসবাসকারী ভাড়াটিয়া বলবীর সিংহ তাঁর বাড়িওয়ালা এবং স্থানীয় থানায় বিষয়টি জানান। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে ছুটে যান, এবং দুর্গন্ধ যেখান থেকে বেরোচ্ছে সেই ঘরের দরজা খুলে ফ্রিজের ভেতর থেকে মহিলার গলিত দেহ উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে ফরেনসিক সায়েন্স ল্যাবের (এফএসএল) দলকে ডাকা হয়, এবং তাঁরা ঘলটির নিবিড়ভাবে পরীক্ষা করেন।

পুলিশের প্রাথমিক অনুমান, মহিলাকে খুন করে তাঁর লাশ ফ্রিজে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। সূত্রের খবর, ওই বাড়িতেই ভাড়া থাকতেন সঞ্জয় পতিদার নামক এক ব্যক্তি। কিন্তু তিনি সম্প্রতি বাড়িটি খালি করে দিয়েছিলেন। কিন্তু তিনি ফ্রিজসহ তার কিছু জিনিসপত্র বাড়িওয়ালার রেখে গিয়েছেন। সেই ফ্রিজ থেকেই মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ সন্দেহ করছে যে, প্রাক্তন ভাড়াটিয়া সঞ্জয় পতিদারই মহিলাটিকে হত্যা করেছে। অন্য ভাড়াটিয়া, বলবীর সিংহ জানিয়েছেন, তিনি একই বাড়ির অন্য অংশে ভাড়াটিয়া হিসেবে পরিবারের সঙ্গে থাকেন। তিনিই প্রথম দুর্গন্ধ টের পান।

গন্ধটি এতটাই তীব্র ছিল যে, পরিস্থিতি অসহনীয় হতেই তিনি বাধ্য হয়ে বাড়িওয়ালাকে বিষয়টি জানান। এবং তিনি পুলিশে খবর দেন। এরপর পুলিশ ও এফএসএল দল ঘটনাস্থলে আসেন এবং ফ্রিজ থেকে মহিলার দেহ উদ্ধার করেন। এখন তাঁরা ঘর থেকে নানা তথ্য সংগ্রহ শুরু করছে। মহিলার পরিচয় ও খুনের কারণ জানতে বাড়ির চারিদিক খতিয়ে দেখছে। এছাড়াও এই ঘটনার বিষয়ে বাড়িওয়ালাসহ স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সঞ্জয় পতিদার এবং মৃত মহিলার মধ্যে সম্পর্কের বিষয়েও তদন্ত করবে বলে জানিয়েছেন।

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কীভাবে করতে হয় নেত্রীর থেকেই শিখেছি,’ নাম না করা মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের