ছত্তিশগড়ে সাংবাদিকের বাবা-মা ও ভাইকে কুড়ুল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: বিজেপি শাসিত ছত্তিশগড় কী সাংবাদিকদের বধ্যভূমি হয়ে উঠল। সাংবাদিক মুকেশ চন্দ্রাকারের নৃশংস হত্যাকাণ্ডের এক সপ্তাহ যেতে না যেতেই শুক্রবার এক সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেলের সাংবাদিকের বাবা-মা ও ছোট ভাইকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে। কুড়ুলের কোপে ফালাফালা হয়ে গিয়েছে নিহতদের শরীর। মর্মান্তিক ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তিন জনের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ওই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। যদিও পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেফতারে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেলের সুরজপুর জেলা সংবাদদাতা হিসাবে কর্মরত সন্তোষকুমার টোপো সুরজপুরের জগন্নাথপুরের খড়গবার বাসিন্দা। একটি জমি নিয়ে এক দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে সন্তোষদের বিরোধ চলছিল। এদিন দুপুরে ওই বিতর্কিত জমিতে চাষের কাজ শুরু করেন সন্তোষের বাবা মাঘে টোপো, মা বাসন্তী টোপো ও ছোট ভাই নরেশ টোপো। ওই কথা জানতে পেরেই সদলবলে হাজির হন ওই দূর সম্পর্কের আত্মীয়। দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

বচসা চলাকালীনই সন্তোষের বাবা এবং মাকে বেধড়ক মারধড় করে দূর সম্পর্কের আত্মীয়ের দলবল। বাধা দিতে এলে নরেশকে ‌এলোপাথাড়িভাবে কুড়ুল দিয়ে কোপানো হয়। তিন জনই রক্তাক্ত অবস্থায় চাষের জমিতে লুটিয়ে পড়েন। ওই ভয়াবহ ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ততক্ষণে অবশ্য অতিরিক্ত রক্তক্ষরণে প্রাণ হারিয়েছেন বাসন্তী টোপো ও নরেশ টোপো। গুরুতর জখম অবস্থায় মাঘে টোপোকে উদ্ধার করে অম্বিকাপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। যদিও শেষ রক্ষা হয়নি। চিকি‍ৎসাধীন অবস্থাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কীভাবে করতে হয় নেত্রীর থেকেই শিখেছি,’ নাম না করা মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের