বাইক চুরির অভিযোগে দলিত যুবককে হাত-পা বেঁধে গাছে উল্টো ঝুলিয়ে বেধড়ক মারধর

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথায়-কথায় উল্টো করে ঝুলিয়ে পেটানোর হুঙ্কার ছাড়েন। তাঁর হুঙ্কারে অনুপ্রাণিত হয়ে কিনা জানা নেই, তবে চুরির অভিযোগে এবার এক দলিত যুবককে গাছে উল্টো ঝুলিয়ে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে বিজেপি শাসিত রাজস্থানে। ইতিমধ্যেই দলিত যুবককে নির্মম মারের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। আর তীব্র সমালোচনার মুখে পড়ে নড়েচড়ে বসেছে পুলিশ। স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। মারধরে অভিযুক্ত দুই মাস্তানকে গ্রেফতারও করেছে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের বাড়মেড় জেলায়।

বাড়মেড়ের পুলিশ সুপার নরেন্দ্র সিংহ মীনা জানিয়েছেন, গত ২৯ ডিসেম্বর স্থানীয় এক মেলা থেকে বাইক চুরির অভিযোগে গুড়ামালিনী থানার বাখারপুরার বাসিন্দা দলিত যুবক শ্রবণ কুমার মেঘাওয়ালকে গ্রেফতার করা হয়েছিল। পরে আদালত থেকে জামিন পায় সে। গত শুক্রবার (১০ জানুয়ারি) গ্রাম থেকে আরও একটি মোটরবাইক চুরির ঘটনা ঘটে। স্থানীয় বেশ কয়েকজন ওই চুরির দায় শ্রবণের কাঁধে চাপায়। বাড়ি থেকে তাকে তুলে নিয়ে গিয়ে প্রথমে জিজ্ঞাসাবাদ করে। চুরির কথা অস্বীকার করলে হাত-পা বেঁধে গ্রামের একটি গাছে উল্টো করে ঝুলিয়ে নির্মমভাবে মারধর করা হয় শ্রবণকে। ওই মারধরের ঘটনার ভিডিও রেকর্ডিং করা হয় এবং সমাজমাধ্যমে ৫৩ সেকেন্ডের একটি ক্লিপিংস ছড়িয়ে দেওয়া হয়। যা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে যায়।

গুড়ামালিনী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মুক্তা পারিখ জানিয়েছেন, নির্যাতিত শ্রবণের অভিযোগের ভিত্তিতে ছয়জনের বিরুদ্ধে এসসি/এসটি আইনে মামলা দায়ের করা হয়েছে। দুজনকে ইতিমধ্যে পাকড়াও করা হয়েছে। বাকি চার অভিযুক্ত ঘটনার পরেই এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে। তাদের ধরতে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে।

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি