গাছে ঝুলছে কিউ আর কোড, উৎসাহিত হয়ে স্ক্যান করতেই যা ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চারিদিকে সারি সারি গাছ। আর সেই গাছের কাছে যেতেই নজরে এল কিউ আর কোড। দেখে উৎসাহিত হয়ে স্ক্যান করলেই গাছ নিজে থেকে দিচ্ছে তার পরিচয়, জানাচ্ছে নানা তথ্য। এমনই ঘটনা ঘটেছে হুগলী জেলার চন্দননগরে।

চন্দননগর স্ট্যান্ড রোড চার্চের সামনে গভর্মেন্ট কলেজের সামনে গঙ্গার পাড়ে বহু প্রাচীন গাছ রয়েছে। প্রত্যেকটি গাছের জন্য তৈরি হয়েছে আলাদা আলাদা কিউ আর কোড। গাছের পরিচয় পত্র থেকে যে কেউ মোবাইল স্ক্যান করে গাছ সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে পারবেন খুব সহজেই। চন্দননগরে গাছের গায়ে লেখা ‘হ্যালো মাই সেলফ’ তার তলায় কিউ আর কোড।যেখানে স্ক্যান করলেই জানা যাবে সেই গাছ সম্বন্ধে যাবতীয় তথ্য। মাস চারেক আগে শুরু হয়েছিল এই কাজ। চন্দননগর পুর নিগম আনুষ্ঠানিক ভাবে শনিবার গাছের আত্মপরিচয় প্রকাশ করল।

প্রাথমিক ভাবে চন্দননগর পাতাল বাড়ি থেকে স্ট্যান্ড ঘাট ও বড়বাজার লাগোয়া এলাকায় ২৪৯ টি গাছে পরিচয় পত্র তৈরি হয়েছে। ১২ টি গাছের কিউ আর কোড আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন চন্দননগর মেয়র রাম চক্রবর্তী। চন্দননগর রানিঘাটে তিনশো বছরের প্রাচীন একটি বট গাছের কিউ আর কোড এর উদ্বোধন করেন মেয়র।

চন্দননগর মেয়র রাম চক্রবর্তী বলেন, “চন্দননগর শহরের ইতিহাস অনেক। বহু মানুষ বিদেশ থেকেও চন্দননগর শহরে আসেন। তারা এই প্রাচীন গাছ গুলো দেখে অনেক সময় তাদের সম্পর্কে জানতে চান।আমরা তাই এই ব্যবস্থা করেছি। গাছের নম্বারিং যেমন থাকবে তেমনি কিউআর কোড লাগানো থাকবে।যেটা স্ক্যান করলে গাছ সম্বন্ধে যাবতীয় তথ্য পাওয়া যাবে।” এই অভিনব উদ্যোগে খুশি এলাকাবাসীরাও।

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী