ম্যাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা, এক হাজারেই মিলত যৌনসুখ, মহারাজের শহরে পর্দাফাঁস মধুচক্রের

Share:

নিজস্ব প্রতিনিধি, গ্বালিয়র: কথায় বলে, চোরের ১০ দিন তো গেরস্থের এক দিন’। দীর্ঘদিন ধরেই ম্যাসাজ পার্লারের আড়ালে চলছিল দেহ ব্যবসা। ম্যাসাজের নামে মিলত যৌন সুখ। তার জন্য পকেট থেকে খসাতে হত মাত্র এক হাজার টাকা। ম্যাসাজ পার্লারের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে। তক্কে-তক্কে ছিল খাকি উর্দিধারীরাও। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অতর্কিতে হানা দিয়ে চার খদ্দের ও ৫ যৌন কর্মীকে হাতেনাতে পাখরাও করেছে। ধৃত পাঁচ তরুণীর মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা। পার্লারের ভিতর থেকে কন্ডোম, সেক্স টয়, হিসাবের খাতা, মোবাইল ফোন ও নগদ কয়েক হাজার টাকাও বাজেয়াপ্ত করেছে।

সোমবার (১৩ জানুয়ারি) গ্বালিয়র পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শহরের সবচেয়ে অভিজাত এলায় পুলিশ সুপারের কার্যালয়ের পাশে সিটি সেন্টারে ম্যাসাজ পার্লারের নামে গত চার মাস ধরে মধুচক্রের ব্যবসা চলছিল। আর ওই মধুচক্রের মক্ষীদের নিয়ে আসা হত পশ্চিমবঙ্গ, দিল্লি, মথুরা, আগ্রা থেকে। সেই সঙ্গে স্থানীয় যৌন কর্মীদেরও ভাড়া করা হত। প্রত্যেকের সঙ্গে স্পা মালিক এক মাসের কাজের চুক্তি করতেন। স্পা সেন্টারের ম্যানেজার দেবেন্দ্র শর্মাই খদ্দের জোগাড় করতেন। আর ওই খদ্দের জোগাড়ের কাজ করার জন্য মাসে ২৫ হাজার টাকা বেতন পেতেন। খদ্দেরদের নিশ্চিন্ত করা হত, ম্যাসাজ পার্লারের আড়ালে বসা মধুচক্রের আসর সম্পূর্ণ নিরাপদ। কেউ ঘুণাক্ষরেও জানতে পারবে না।

ওই আশ্বাসে ভরসা করে যারা যৌন সুখ মেটাতে আসতেন তাদের অভিনব কৌশলে ফাঁসানো হত। পার্লারের প্রতিটি কামরায় গোপনে লাগানো ছিল সিসি ক্যামেরা। ওই ক্যামেরায় বন্দি হত খদ্দেরদের যৌন সুখের দুর্বল মুহুর্ত। ওই ভিডিও রেকর্ডিং দেখিয়ে ব্ল্যাকমেল করতেন স্পা সেন্টারের ম্যানেজার দেবেন্দ্র শর্মা। ফাঁদে পড়িয়ে নিয়মিত মধুচক্রের আসরে বাধ্য হতেন খদ্দেররা। খদ্দেরদের আকর্ষণ করতে নিত্য-নতুন যৌন কর্মীদের নিয়ে আসা হত। গোপন সূত্রে খবর পাওয়ার পরেই স্পা সেন্টারের উপরে নজরদারি শুরু হয়। তার পরে মওকা বুঝেই রবিবার (১২ জানুয়ারি) গভির রাতে ম্যাসাজ পার্লারে হানা দেওয়া হয়। যে ৯ জনকে হাতেনাতে পাকড়াও করা হয়েছে তার মধ্যে দুই খদ্দেরের পরিচয় জানা গিয়েছে। তারা হলেন দেবেন্দ্র গুর্জর, সঙ্কেত বনশল। এই মধুচক্রের সঙ্গে আর কারা-কারা জড়িত তা জানতে ধৃতদের জেরা করা হচ্ছে।

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি