পাঁশকুড়াতে ব্যান্ড বাজিয়ে মৃত দাদুকে নিয়ে শ্মশানযাত্রা নাতিদের

Share:

নিজস্ব প্রতিনিধি,পাঁশকুড়া: দাদুর মৃত্যুতে ব্যান্ড বাজিয়ে উদ্দাম নেচে সেলিব্রেশন নাতিদের,অদ্ভুত শ্মশান যাত্রার সাক্ষী রইল পাঁশকুড়া।পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার(Paskura) মাইশোরা গ্ৰাম পঞ্চায়েতের শ্যামসুন্দরপুর পাটনা গ্ৰামের(Patna Village) ১০৪ বছরের বৃদ্ধ দেবেন্দ্রনাথ আদক(Debendranath Adak)। সোমবার রাতে তার মৃত্যু হয়েছে। তার এই দীর্ঘ জীবনের পর ১০৪ বছর বয়সে পরলোক গমনের কারণে তাঁর বাড়ির আত্মীয় স্বজন ও নাতিরা ব্যান্ডপার্টি(Band Party),নৃত্য সহযোগে আনন্দ উৎসাহের সহিত তাকে শ্মশানের(Burning Ghat) উদ্দেশ্যে নিয়ে যান দাহ করার জন্য।এমন নজির বিহীন ঘটনায় হতবাক সকলেই।

পাঁশকুড়ার বুকে এই প্রথম নজীরবিহীন ঘটনা।বর্তমান সময়ে বহু মানুষই বিভিন্ন শারীরিক কারণে ৫০ পার হওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সেই জায়গায় দেবেন্দ্রনাথ আদক দীর্ঘ বছর জীবিত থাকার পর এই বয়সে পরলোক গমন করার কারণেই আত্মীয় পরিজন থেকে শুরু করে নাতি, নাতনী সহ প্রতিবেশীরা আনন্দের সহিত তাকে দাহ করতে নিয়ে যান।

তাদের কাছে তার মৃত্যুটা দুঃখের নয়, আনন্দের। ১০০ বছর তিনি পার করে দিয়েছেন সুস্থ সবল ভাবে। মৃত্যুর আগে পর্যন্ত তিনি হাঁটাচলা করে স্বাভাবিক থেকেছেন। মন্দিরের সেবা করতেন। তাই তার মৃত্যুতে দুঃখ নয় তার আত্মার শান্তি কামনায় এই উল্লাস দাবি নাতিদের।শবদেহ নিয়ে যাওয়ার গাড়িটিকে ফুল ও রঙিন কাগজ দিয়ে সাজানো হয়। শেষ যাত্রায় খোল কড়তালের পাশাপাশি আনা হয় ব্যান্ড পার্টি।

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর