আবগারি মামলা: কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা চালিয়ে যেতে ইডিকে অনুমতি স্বরাষ্ট্র মন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিধানসভা ভোটের মুখেই বিপাকে আম আদমি প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া। দুজনের বিরুদ্ধেই আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় আইনি প্রক্রিয়া চালিয়ে নিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) অনুমতি দিল স্বরাষ্ট্রমন্ত্রক। বিধানসভা ভোটের মুখে অমিত শাহের মন্ত্রকের এমন সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেত্রী আতিশী মার্লেনা। তাঁর কথায়, ‘বিধানসভা ভোটে আম আদমি পার্টির জয় রুখতে কেন্দ্রীয় সংস্থা ও প্রশাসনকে অপব্যবহার করতে শুরু করেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব।’

দিল্লি সরকারের আবগারি নীতি মামলায় দুর্নীতির অভিযোগ তুলে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। ওই নির্দেশের পরেই  তদন্তে নেমে প্রথমে ত‍ৎকালীন উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। পরে ইডিও শ্যেন অ্যারেস্ট দেখায়। পরে গত বছরের ২১ মার্চ ত‍ৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। একই মামলায় সিবিআই তাঁকে ২৬ জুন শোন অ্যারেস্ট (গ্রেফতার হওয়া ব্যক্তিকে নতুন করে হেফাজতে নেওয়া) করে। দু’টি ক্ষেত্রেই সুপ্রিম কোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। জেল থেকে বেরিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন কেজরিওয়াল। তাঁর জায়গায় ওই পদে শপথ নিয়েছেন আতিশী মার্লেনা।

গত ৬ নভেম্বর কেজরিওয়ালের দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল, কোনও  জনপ্রতিনিধির বিরুদ্ধে রাজ্য সরকারের সম্মতি ছাড়া আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে বিচার প্রক্রিয়া শুরু করা যায় না। এর আগে ইডির কোনও মামলায় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য রাজ্য সরকারের সম্মতির প্রয়োজন হত না। সিবিআই বা রাজ্য পুলিশের ক্ষেত্রে সেই সম্মতি দরকার হত। পরে ইডির ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ হয়। শীর্ষ আদালতের ওই নির্দেশের পরে কেজরিওয়ালের বিরুদ্ধে আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে বিচারের অনুমতি চেয়ে দিল্লির উপরাজ্যপালের কাছে আবেদন জানিয়েছিল ইডি। গত ২১ ডিসেম্বর সেই আবেদনে সাড়া দিয়ে ইডিকে আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছিলেন দিল্লির উপরাজ্যপাল ভি কে  সাক্সেনা। ওই অনুমতি পাওয়ার পরে কেজরিওয়াল ও মণীশ শিসোদিয়ার বিরুদ্ধে মামলা চালিয়ে যেতে স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন চায় ইডি। সেই আর্জিতে সাড়া দিয়ে মঙ্গলবার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। 

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের