পরিবারের ঠিক করা পাত্রকে বিয়ে করতে আপত্তি,পুলিশের সামনেই মেয়েকে গুলি করে হত্যা বাবার

Share:

নিজস্ব প্রতিনিধি : নিজের পছন্দ মত ছেলেকে বিয়ে করবে গো ধরায় পুলিশের সামনেই মেয়েকে গুলিতে ঝাঁঝরা করে দিল গুণধর বাবা। বিয়ের আর বাকি ছিল চারদিন। কিন্তু এর ঠিক আগেই বাবার গুলিতে মৃত্যু হল ২০ বছরের তরুণীর। সামনে হতভম্ব দর্শকের ভূমিকায় খোদ পুলিশ এবং গ্রাম পঞ্চায়েতের সদস্য।মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে।যা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।

ঘটনার সূত্রপাত হয় তরুণীর বিয়েকে কেন্দ্র করে। একটি ছেলের সঙ্গে বছর ছয়েক ধরে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। কিন্তু তাতেই পরিবারের আপত্তি। পরিবারের পছন্দ করা ছেলেকে মুখের উপর না..বলায় রেগে গিয়ে বাবা ও তুতো ভাই মিলে ওই তরুণীকে গুলিতে ঝাঁঝরা করে দেন। নীরব ভুমিকায় থাকেন খোদ পুলিশও।

মৃত্যুর আগে ওই তরুণী সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ বার্তা দেন। একটি ৫২ সেকেন্ডের ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, বাড়ির লোক জোর করে অপছন্দের পাত্রের সঙ্গে তাঁর বিয়ে দিচ্ছে। অথচ তিনি অন্য কাউকে ভালবাসেন। কিন্তু আপত্তি করলে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।এই নিয়ে ওই তরুণী জানান ‘যদি আমার কিছু হয়ে যায়, সেজন্য আমার পরিবার দায়ী থাকবে।’

৫২ সেকন্ডের এই ভিডিয়োটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়ে যায়। এরপর ওই তরুণীর বাড়িতে উপস্থিত হয় খোদ পুলিশ ও পঞ্চায়েতের সদস্যগণ। তরুণী পুলিশকে জানান, তিনি বাড়িতে থাকতে রাজি নন। কোনও সরকারি হোমে তাঁকে রাখা হোক।

ব্যস এইকথা শুনেই মেজাজ হারান তরুণীর বাবা মহেশ গুর্জর। সোজা দেশি পিস্তল নিয়ে মেয়ের বুকে গুলি চালান মহেশ। সঙ্গে সঙ্গে তরুণীর তুতো ভাই রাহুলও গুলি চালান। গুলি লাগে তরুণীর কপাল, গলা, চোখ ও নাকের মধ্যবর্তী স্থানেও। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থলে থাকা পুলিশ মহেশকে গ্রেপ্তার করেছে। কিন্তু পলাতক রাহুল। এখনও পর্যন্ত তাঁর সন্ধানে চলছে তল্লাশী।

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি