স্বামীকে হাতেনাতে ধরতে হিজাব পরে রেস্তোরাঁয় হাজির স্ত্রী, যা দেখলেন তাতে চক্ষু চড়গাছ..

Share:

নিজস্ব প্রতিনিধি : স্বামীর গোপন পরকীয়া হাতেনাতে ধরতে হিজাব পরে রেস্তোরাঁয় পৌঁছলেন স্ত্রী। সেখানে গিয়ে যা দেখলেন তাতে চক্ষু চড়গাছ হয়ে যাওয়ার জোগাড়। দেখলেন রেস্তোরাঁয় তাঁর স্বামী অন্য একজন মহিলার সঙ্গে বসে গল্পগুজব করছে। আর তাতেই মেজাজ হয়ে গেল খাপ্পা। মুখ থেকে হিজাব সরিয়ে স্বামীর কলার ধরে দে টান..। অবাক করা বিষয় হল ওই মহিলা কলার ধরে টানতে টানতে তাঁর স্বামীকে ২ কিলোমিটার হেঁচড়ে নিয়ে গেলেন। রেস্তোরাঁ থেকে বের করে দিলেন ওই যুবকের বান্ধবীকে। যা নিয়ে তোলপাড় নেটপাড়া। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে রেঁস্তেরা থেকে এক যুবককে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে হিজাব পরিহিত এক মহিলা। শুধু তাই নয় হিজাব পরিহিত ওই মহিলার সঙ্গে রীতিমত তর্কাতর্কি হচ্ছে ওই যুবকের। পরে জানা গেল ওই হিজাব পরিহিত মহিলা আর কেউ নয়, ওই যুবকের স্ত্রী। তাঁর স্বামীকে হাতেনাতে ধরতে হিজাব পরে গোয়েন্দাগিরি করছিল ওই হিন্দু মহিলা।

ওই মহিলার অভিযোগ সদ্যই তাঁর স্বামীর পদোন্নতি হয়েছে অফিসে। এরপর থেকেই তাঁর স্বামীর আচরণে বদল দেখতে পান তিনি। তাঁর সন্দেহ হয় পরকীয়ায় জড়িয়েছে তাঁর স্বামী। কিন্তু তার হাতে কোন প্রমাণ ছিল না। অবশেষে হাতেনাতে ধরতে হিজাবের সাহায্য নেয় সে। হিজাব পরে তার স্বামীকে বাড়ি থেকে ফলো করতে করতে রেস্তোরাঁয় পৌঁছয় সে। এরপর গ্রাহকের বেশে বসে পড়ে তাঁর স্বামীর পাশে অন্য একটা চেয়ারে। সেখান থেকেই নজরদারী করছিল সে। এরপরই হাতেনাতে পাকরাও করে। 

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি