পাক ‘এজেন্ট’ পরীমণির ভিসার আর্জি ফের খারিজ করল ঢাকার ভারতীয় দূতাবাস

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সিনেমার প্রচারের নামে বাংলায় গিয়ে জঙ্গি স্লিপার সেল গঠনের কাজ করতে পারেন এমন আশঙ্কায় ঢাকাই সিনেমার বিতর্কিত নায়িকা পরীমণির ভিসার আর্জি ফের খারিজ করে দিয়েছে ঢাকাস্থ ভারতীয় দূতাবাস। ওপার বাংলার ছবি ‘ফেলু বক্সী’তে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন পরী। আগামিকাল শুক্রবারই (১৭ জানুয়ারি) ছবিটি মুক্তি পাচ্ছে। ওই ছবির প্রিমিয়ারে হাজির থাকার জন্য ভারতীয় দূতাবাসে ভিসার আবেদন করেছিলেন নায়িকা। কিন্তু গত ১৪ জানুয়ারি পরীর ভিসার আর্জি খারিজ করে দেওয়া হয়েছে।

ঢাকাস্থ বাংলাদেশ দূতাবাসের এক আধিকারিক (নামপ্রকাশে অনিচ্ছুক) জানিয়েছেন, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় পরীমণির ওপরে ভিসা নিষেধাজ্ঞা রয়েছে। শুধু পরীমণি নয়, আজমেরী হক বাঁধন সহ ঢাকার চার নায়িকাকে ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় দূতাবাসের ভিসা বাতিল নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশের দৈনিক সংবাদপত্র ‘কালবেলা’-কে পরী বলেছেন, ‘মনটা খুবই খারাপ। ১৪ জানুয়ারি আমার ভিসা রিজেক্ট করে দেওয়া হয়। এখন মন খারাপ করে ঘরে বসে আছি। তবে আমি যাব।’

সূত্রের খবর, গত জুলাই মাসে শেখ হাসিনাকে উচ্ছেদের লক্ষ্যে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই যে ‘অপারেশন সাইক্লোন’ মিশন চালু করেছিল, সেই মিশনে জড়িত ছিলেন আজমেরী হক বাঁধন, তাসনিয়া ফারিন ও পরীমণি। তিন জনে কোটা সংস্কার আন্দোলনের সময়ে রাস্তায় নেমে শেখ হাসিনা ও ভারত বিরোধী শ্লোগান দিয়েছিলেন। আন্দোলনের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছিলেন। এমনকি করাচি থেকে আসা আইএসআইয়ের তিন ডিপ অ্যাসেটকে নিজেদের বাড়িতে অস্থায়ী ডেরা বাঁধতে দিয়েছিলেন।

সূত্রের খবর, গত জুলাই-অগস্টে বাংলাদেশের ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উ‍ৎখাতের ষড়যন্ত্রে সমানভাবে সক্রিয় ছিলেন ঢাকাই সিনেমার নায়িকা আজমেরী হক বাঁধন-পরীমণি ও তাসনিয়া ফারিন, তানজিন তিশারা। কোটা সংস্কার আন্দোলনের সময়ে করাচি থেকে ঢাকায় আসা পাক গুপ্তচর সংস্থার ‘ডিপ অ্যাসেটদের’ বাড়িতে আশ্রয় দিয়েছিলেন বাঁধন ও পরী। শুধু তাই নয়, ঢাকাস্থ পাক দূতাবাসের দ্বিতীয় শীর্ষ আধিকারিক কামরান ধাঙ্গালের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দু’জনের। পাক গুপ্তচর সংস্থা চার অভিনেত্রীকে পশ্চিমবঙ্গ-সহ ভারতের বিভিন্ন রাজ্যে জঙ্গি স্লিপার সেল গঠনের কাজে ব্যবহার করতে পারে বলে ভারতীয় দূতাবাসকে আগাম সতর্ক করে দিয়েছেন সে দেশের গোয়েন্দা সংস্থাগুলি। সেই কারণেই তাসনিয়া ফারিন, আজমেরী হক বাঁধন ও পরীমণিকে ভারতে ঢোকার ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরেই বাঁধনের সঙ্গে আইএসআইয়ের যোগাযোগের বিষয়টি নজরে আসে ভারতীয় গোয়েন্দাদের। যে কারণে গত এপ্রিলে বেঙ্গালুরু চলচ্চিত্র উ‍ৎসবে জুরি হিসাবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেলেও বাঁধনকে ভিসা দেয়নি ভারতীয় দূতাবাস। শুধু তাই নয়, ভারতে যতদিন শেখ হাসিনা থাকছেন ততদিন পরীমণি-বাঁধনকে ভিসা দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার