মহাকুম্ভে হেলিকপ্টারে ফুল বর্ষণে দেরি, বিমান সংস্থার সিইও ও চালকের বিরুদ্ধে FIR

হেলিকপ্টার কোম্পানির সিইও রোহিত মাথুর, পাইলট ক্যাপ্টেন পুনীত খান্না এবং অপারেটর ম্যানেজমেন্টের বিরুদ্ধে গুরুতর ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। সনাতন হিন্দু ধর্মের অন্যতম পবিত্র সমাগম মহাকুম্ভ মেলা। ১২ বছর অন্তর অন্তর আয়োজিত হয় এই মেলার। ১৪৪ বছর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত হয়েছে মহাকুম্ভ মেলা। ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। দেশ-বিদেশের কোণে কোণে থেকে এই মেলাতে ভক্তরা এই পবিত্র মেলায় অংশ নেয়। গঙ্গা, যমুনা, এবং সরস্বতীর পবিত্র সঙ্গমস্থলে স্নান করে পূণ্য অর্জন করেন পূর্ণ্যার্থীরা। প্রয়াগরাজ মহাকুম্ভে ভক্তদের জন্য সমস্ত ব্যবস্থা করেছে যোগী সরকার। কোনকিছু কমতি রাখেন নি তিনি।

আগত লোকজনও যোগী সরকারের প্রশংসা করেছেন। কিন্ত এত প্রশংসাই কাল হয়ে দাঁড়ালো। পূর্ণ্যার্থীদের স্নানের সময়ে হেলিকপ্টারের মাধ্যমে উপর থেকে পুষ্পবৃষ্টি ছড়ানোর কঠোর নির্দেশ ছিল। কিন্তু পৌষ পূর্ণিমার স্নান উৎসবে সময়মতো হেলিকপ্টার থেকে ভক্তদের ওপর ফুল বর্ষণ করা হয়নি। এবার এ ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া হল। বিমান সংস্থার সিইও এবং পাইলট সহ তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, বিমান সংস্থাটি না জানিয়ে হেলিকপ্টার অযোধ্যায় পাঠিয়ে দিয়েছিল, যার কারণে মহাকুম্ভে সময়মতো ভক্তদের উপর ফুল বর্ষণ করতে পারেনি তাঁরা। এ ব্যাপারে উত্তরপ্রদেশের বেসামরিক বিমান চলাচল বিভাগের অপারেশনাল ম্যানেজমেন্ট কেপি রমেশ মহাকুম্ভ নগরের থানায় এফআইআর দায়ের করেছেন। হেলিকপ্টার কোম্পানির সিইও রোহিত মাথুর, পাইলট ক্যাপ্টেন পুনীত খান্না এবং অপারেটর ম্যানেজমেন্টের বিরুদ্ধে গুরুতর ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, যোগী সরকার মহাকুম্ভে ভক্তদের উপর ফুল বর্ষণের সিদ্ধান্ত নিয়েছিল। সেই অনুযায়ী, পৌষ পূর্ণিমার দিন সকাল থেকেই এমএ হেরিটেজ এভিয়েশন প্রাইভেট লিমিটেড বিমান সংস্থাকে ফুল বর্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু কোনও তথ্য ছাড়াই হেলিকপ্টারটি অযোধ্যায় পাঠানো হয়, যার কারণে ভক্তদের উপর ফুল বর্ষণ করতে পারেননি তাঁরা। এরপর বিকেল ৪টার দিকে আরেকটি হেলিকপ্টার ডেকে ফুল বর্ষণ করা হয়। মামলা দায়েরের পর বর্তমানে মহাকুম্ভ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, মহাকুম্ভ মেলার প্রথম শাহি স্নান হয়েছিল মকর সংক্রান্তির দিনে এবং পরবর্তী রাজকীয় স্নান মৌনী অমাবস্যায় অর্থাৎ ২৯ জানুয়ারি।

এছাড়া বসন্ত পঞ্চমী ৩ ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমা, ১২ ফেব্রুয়ারি, এবং মহাশিবরাত্রি, ২৬ ফেব্রুয়ারিতেও রয়েছে শাহি স্নানের ধারা। বিশ্বের সবচেয়ে বড় এই মেলায় ১৪০ কোটি ভারতীয়দের মধ্যে প্রায় ৪৫ কোটি অংশগ্রহণ করতে চলেছেন। অর্থাৎ ৪৫ কোটি ভারতীয় এক শহরের থাকবে। তাই নিরাপত্তাও নজিরবিহীন। এই ৪৫ কোটি ভক্তদের নিরাপত্তার দায়িত্ব থাকবে প্রায় ৭৫ হাজার নিরাপত্তাকর্মী। ইউপি পুলিশ ছাড়াও, এর মধ্যে সমস্ত কেন্দ্রীয় সংস্থা এবং আধাসামরিক বাহিনী অন্তর্ভুক্ত রয়েছে।

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি