চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহিলা ফুটবলারকে ‘মোটা’ বলে খোঁচা, ফেডারেশন সভাপতিকে বরখাস্ত করল ফিফা

নিজস্ব প্রতিনিধি : একের পর এক বর্ণবিদ্বেষের শিকার হচ্ছেন ফুটবলাররা। রবার্ত রেনান থেকে শুরু করে ভিনি এই তালিকা থেকে বাদ পড়ে নি কেউই। এই ঘটনায় ফুটবল বিশ্বে কম তোলপাড় হয়নি। সম্প্রতি বর্ণবিদ্বেষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে ফুটবল–দুনিয়া। এমন আবহে ফের আলোচনায় এল বৈষম্যের ঘটনা। এক মহিলা ফুটবলারকে মোটা বলায় বরখাস্ত হতে হল পানামার ফুটবল ফেডারেশনের সভাপতি ম্যানুয়েল আরিয়াসকে।

পানামার এক মহিলা ফুটবলারকে ‘মোটা’ বলে সম্বোধন করার কারণে আরিয়াসকে ছয় মাসের জন্য বরখাস্ত করল ফিফা। পানামা জাতীয় দল ও তুরস্কের ফেনেরবাচে ক্লাবের ফুটবলার মার্তা কক্সকে নিয়ে ২০২৩ সালের মার্চে অশোভন মন্তব্যটি করেন আরিয়াস। এর জেরেই এবার শাস্তির মুখে পড়তে হল তাঁকে। জানা গিয়েছে, ওই সময় পানামার মহিলা ফুটবল অবকাঠামো নিয়ে সমালোচনা করেছিলেন ২৭ বছর বয়সী কক্স। অপেশাদার লিগে মহিলা ফুটবলারদের ঠিকঠাক বেতন না পাওয়া, ও অনুশীলনের পর্যাপ্ত সুবিধা না থাকা নিয়ে কথা বলেছিলেন এই ফুটবলার। পানামা ফুটবল নিয়ে কক্সের ওই সমালোচনা ভালোভাবে নেননি আরিয়াস। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপের সময় রীতিমতো কক্সকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন আরিয়াস।

কক্সকে নিয়ে আরিয়াস বাঁকা মন্তব্য করে বসেন। আরিসাস জানান, ‘সে এখন আকারের বাইরের চলে গেছে। সে মোটা এবং মাঠে নড়াচড়াও করতে পারে না।’ অবশ্য এখানে সরাসরি কক্সের নাম করেন নি আরিয়াস। কিন্তু সকলের বুঝতে আর বাকি ছিল না কথাগুলো কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। এরপরেই প্রতিবাদমুখর হয়ে ওঠেন কক্স। সাফ জানিয়ে দেন, এই ঘটনায় আরিয়াস ক্ষমা না চাইলে জাতীয় দল ত্যাগ করার হুমকিও কক্স। এরপরই ফিফার শাস্তির মুখে পড়েন আরিয়াস।

Published by:

Share Link:

More Releted News:

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, জোরাল হচ্ছে দাবি

আইপিএলে শতাধিক টিকিট নিয়ে কালোবাজারি , গ্রেফতার ক্যান্টিন কর্মী

পিএসএল ম্যাচের মাঝেই ডাগআউটে নামাজ পড়ছেন মহম্মদ হারিস, ভাইরাল ভিডিও

টানা ব্যর্থতায় চাপে কেকেআর! গুজরাত ম্যাচে চার বড় বদলের ইঙ্গিত, কাদের নিয়ে নামবেন রাহানে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ