আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অজানা জম্মু- কাশ্মীরে মৃত্যু ১৬ জনের, আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয় বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধিঃ জম্মু- কাশ্মীর জুড়ে বাড়ছে অজানা  জ্বরের আতঙ্ক। তাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৬ জন । সেইসঙ্গে অসুস্থ প্রায় ৩৮ বাসিন্দা । জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকে। তবে কী ধরনের সংক্রমণ ঘটেছে তা এখন স্পষ্ট নয় । বলা বাহুল্য, ডিসেম্বর মাসের প্রথম দিকে এই জ্বরের প্রাদুর্ভাব দেখা যায়। আর তাতেই অসুস্থ হয়ে পড়ছেন একের পর এক বাসিন্দারা ।

ইতিমধ্যেই  গোটা রাজৌরি জেলাজুড়ে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। রাজৌরির এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ‘ আমরা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছি। আশা করছি, আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে এই সংক্রমণ নিয়ে প্রথম রিপোর্ট সামনে আসবে । আমরা ডোর টু ডোর নজরদারি চালাচ্ছি ।‘

 মূলত জ্বর, বমি এবং শরীরে জলশূন্যতার উপসর্গ দেখা দিচ্ছে আক্রান্তদের মধ্যে। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে শিশু ও প্রবীণদের সংখ্যাই বেশি। ইতিমধ্যেই এই অজানা জ্বরের হদিশ পেতে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ নয়াদিল্লি, পিজিআই, চণ্ডীগড়, দিল্লির ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি)-এর স্বাস্থ্য বিশেষজ্ঞরা গত বছরের ডিসেম্বরে বাধাল গ্রামে গিয়েছিলেন এবং মানুষ, জল এবং পরিবেশের নমুনা সংগ্রহ করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ