সিকিমে মর্মান্তিক দুর্ঘটনা! বিয়ে বাড়ি যাওয়ার পথে গাড়ি খাদে পড়ে মৃত্যু ৫ বরযাত্রীর

স্থানীয় বাসিন্দাদের তথ্যানুযায়ী, গাড়িটি উদ্ধার করা হয়েছে, সেটিতে একটি সিকিম রেজিস্ট্রেশন প্লেট ছিল এবং এটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিকিমে ফের মর্মান্তিক দুর্ঘটনা। বিয়েবাড়িতে যাওয়ার পথে গাড়ি খাদে পড়ে মৃত্যু হয়েছে ৫ জনের। দুর্ঘটনাটি ঘটেছে, পশ্চিম সিকিমের গয়ালশিং জেলার অন্তর্গত তাশিদিং-ইয়ুকসোম রোডের লাংখোলার কাছে। তাঁরা ওই পথ ধরে বিয়েবাড়িতে যাচ্ছিলেন। মাঝে তাঁদের গাড়ি খাদে পড়ে যায়। এবং ঘটনাস্থলেই মারা যান ৫ জন। নিহতরা হলেন অভিষেক দাহাল, অভি কিশোর দাহাল, চন্দ্র বাহাদুর মাঙ্গার, কর্ণ বাহাদুর গুরুং এবং জীবন কার্কি, সকলেই ইউকসোম-তাশিদিং নির্বাচনী এলাকার আপার আরিথাংয়ের বাসিন্দা ছিলেন৷ ঘটনা স্থলে পুলিশ ছুটে যান।

পুলিশ জানিয়েছেন, গাড়িটির একটি টায়ার রাস্তায় পিছলে যায়, এরপরেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ৫০০ ফুট খাদে পড়ে যায়। উদ্ধার তৎপরতা সত্ত্বেও পাঁচ যাত্রীর কাউকেই বাঁচানো যায়নি। স্থানীয় বাসিন্দাদের তথ্যানুযায়ী, গাড়িটি উদ্ধার করা হয়েছে, সেটিতে একটি সিকিম রেজিস্ট্রেশন প্লেট ছিল এবং এটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক অনুমান, গাড়িটি গেথাং থেকে আপার চোংরাংয়ের দিকে যাচ্ছিল, তখনই দুর্ঘটনাটি ঘটেছিল। সিকিমের মুখ্যমন্ত্রী পিএস তামাং এই ঘটনায় শোক প্রকাশ করেছেন, নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, তিনি লিখেছেন, “ইয়ুকসোম-তাশিদিং নির্বাচনী এলাকার গেরেথাংয়ের ল্যাংখোলার কাছে মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে দুঃখিত, যা পাঁচজনের প্রাণহানি করেছে। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই এবং বিদেহী আত্মার চির শান্তির জন্য সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করছি।” তবে সিকিমের এ অঞ্চলে এটাই প্রথম প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা নয়। গত মাসে পাকিয়ং জেলায় একই ধরনের ঘটনায় কলকাতার এক মা ও তার দুই বছরের মেয়ে মারা যায়। সিকিমের পার্বত্য অঞ্চলে সড়ক নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ স্থানীয় এবং পর্যটক উভয়ের জন্যই উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করে চলেছে।

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি