দিল্লিতে ফের কেজরিওয়ালের উপরে হামলা, গাড়ি লক্ষ্য করে ছোড়া হল পাথর

Share:

নিজস্ব প্রতিনিধি নয়াদিল্লি: বিধানসভা ভোটের প্রচারে বেরিয়ে ফের হামলার মুখে পড়লেন আম আদমি পার্টির (আপ) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ডোর-টু-ডোর প্রচারের সময়েই আপ সুপ্রিমোর গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখানোর পাশাপাশি লাগাতার পাথর ছোড়ে দুই যুবক। যদিও অক্ষত রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আম আদমি পার্টির তরফে দলের সুপ্রিমোর গাড়ি লক্ষ্য করে হামলার একটি ভিডিও সমাজমাধ্যমে আপলোড করেছে। সেই সঙ্গে অভিযোগ করেছে, নয়া দিল্লি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরবেশ বর্মা-ই গুন্ডাদের লেলিয়ে দিয়ে ওই আক্রমণ করেছে। যদিও আপের অভিযোগ খণ্ডন করেছেন বিজেপি প্রার্থী।

আগামী ৫ ফেব্রুয়ারি ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় ভোট। ফলপ্রকাশ হবে ৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার পাশাপাশি জোরকদমে প্রচারে নেমেছে যুযুধান শিবিরের প্রার্থীরা। নয়া দিল্লি আসনে প্রার্থী হয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির  সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তাঁকে চ্যালেঞ্জ জানাতে বিজেপির তরফে দাঁড় করানো হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিং ভার্মার ছেলে পরবেশ ভার্মাকে। এদিন সকাল থেকেই নিজের নির্বাচনী এলাকায় ডোর টু ডোর প্রচারে নামেন। আর তখনই তার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর।

এর আগে গত ৩০ নভেম্বর এক পদযাত্রা চলাকালীন কেজরিওয়ালের উপর ‘হামলা’ হয়েছিল। সে বার আপ প্রধানকে লক্ষ্য করে তরল জাতীয় পদার্থ ছুড়ে মারেন এক ব্যক্তি। পুলিশের দাবি, ওই ব্যক্তি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে জল ছুড়েছিলেন। যদিও আপের অভিযোগ ছিল, কেজরিকে অ্যাসিড ছুড়ে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে। দিকে।

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল