শিয়ালদহর পর এবার পুলিশের জালে ফের ১০ রোহিঙ্গা নাগরিক

Share:

নিজস্ব প্রতিনিধি, ত্রিপুরা: গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহর ইরানি থানার পুলিশ একসাথে ১০ জন রোহিঙ্গা নাগরিককে (Roinga Citizen)আটক করেছে। ১০ জন রোহিঙ্গা নাগরিক একসাথে আটক হওয়ার ঘটনায় বর্তমানে গোটা কৈলাসহর মহকুমায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। এব্যাপারে কৈলাসহর ইরানি থানার ওসি তরুনী জমাতিয়া সংবাদ প্রতিনিধিদের জানান যে, গোপন সংবাদের ভিত্তিতে কৈলাসহর ইরানি থানার পুলিশ ইরানি থানার(Erani P.S.) অন্তর্ভুক্ত সফরিকান্দি এলাকায় এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে ১০ জন অপরিচিত মানুষকে আটক করে থানায় আনা হয়।

ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ নিশ্চিত হয় যে, ধৃত ১০ জন মায়ানমারের বাসিন্দা। ধৃত ১০ জনের মধ্যে ৬ জন প্রাপ্ত বয়স্ক মহিলা। বাকি চার জনের মধ্যে রয়েছে ৫০ দিনের এক শিশু এবং এক, চার ও সাত বছরের তিন শিশু। ধৃত ১০ জন রোহিঙ্গা নাগরিক গত ১৩ জানুয়ারি ট্রেনে করে হায়দ্রাবাদ থেকে ১৬ জানুয়ারি তারা উত্তর জেলা ধর্মনগর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে। ১৬ জানুয়ারি সন্ধ্যায় কৈলাসহরের সফরিকান্দি এলাকার এক দালাল তাদেরকে ধর্মনগর রেলওয়ে স্টেশন(Dharmanagar Rail Station) থেকে সফরিকান্দি এলাকায় নিজ বাড়িতে নিয়ে আসে।

ধৃত ১০জন রোহিঙ্গা নাগরিক বাংলাদেশ যাবার জন্য ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশ্ববর্তী এলাকা সফরিকান্দি এলাকায় দুইদিন ধরে ওই দালালের বাড়িতে অবস্থান করছিল বলে পুলিশ জানায়। ধৃত ১০ জনকেই কৈলাসহর আদালতে(Kailashsahar Court) পেশ করে পুলিশ। এদিকে, ধৃত দালালকে গ্রেফতার করার জন্য পুলিশের তল্লাশি জারি রয়েছে।

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি