পাষণ্ড! গাড়ি চালিয়ে ছোট্ট কুকুর শাবককে ছিন্নভিন্ন করে দিল যোগী রাজ্যের পুলিশ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি : উত্তরপ্রদেশের বুলন্দশহরে বর্বরতা শিকার একটি শিশু সারমেয় ৷ কুকুর ছানাকে গাড়ি দিয়ে মেরে পিষে মারল এক ব্যক্তি ৷ গ্রেফতার অভিযুক্ত ৷ একটি সারমেয়র বাচ্চাকে ৪ বার গাড়ি চালিয়ে পিষে মেরে ফেলার ঘটনায় শিহরিত গোটা নেটপাড়া ৷ অমানবিক এই ঘটনা দেখে স্তম্ভিত সকলেই ৷ পশুপ্রেমীদের দাবি জানিয়েছেন নিষ্ঠুর এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হোক ৷ রবিবার গভীর রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে বুলন্দশহর পুলিশ। অভিযুক্ত হলেন খোদ যোগী রাজ্যেরই পুলিশ, নাম শুকবীর সিংহ।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, একব্যক্তি গাড়িতে উঠলেন ছোট্ট কুকুরছানাকে লক্ষ্য করে। ছোট্ট ছানাটি রাস্তার একপাশে শুয়ে ছিল। তা দেখেই ওই ব্যক্তি সোজা গাড়ি নিয়ে গিয়ে বারবার চাকার তলায় পিষে দিচ্ছেন। এদিকে যন্ত্রণায় ছটফট করছে ছোট্ট ছানাটি। তাতেও ক্ষান্ত হন নি ওই ব্যক্তি। এক নয়, দুই নয়, চারবার চাকার তলায় পিষে দিলেন ছোট্ট ছানাটিকে। ছোট্ট ছানাটির আর্তনাদে ছুটে এল মা কুকুর। কিন্তু গাড়ির হর্ণে ভয়েতে কিছুই করতে পারছিল না মা কুকুরটি। আশপাশ থেকেও অন্যান্য কুকুরগুলো ছুটে আসতে আসতে থেমে গেল। এরপর ওই ব্যক্তি সোজা গাড়ি থেকে বেরিয়ে হেঁটে চলে গেলেন৷ জানা যায়। ওই ছানাটি ছটফট করতে করতে মারা যায়। ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে মারা যাওয়ার পরেও ওই ব্যক্তি গাড়ির চাকার তলায় চেপে রেখেছিলেন ওই ছোট্ট সারমেয়টিকে।

কাবেরি রানা নামে এক পশুপ্রেমী এই ভিডিয়োটি তাঁর সামাজিক মাধ্যমে শেয়ার করেন। ওই ব্যক্তির কঠোর শাস্তির জন্য সরব হন তিনি। এমন নৃশংস ভিডিয়ো দেখার পর সরব হয়েছেন নেটিজেন ও পশু প্রেমীরা। একইসঙ্গে এমন নৃশংস ঘটনায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও তীব্র নিন্দা জানিয়েছেন। 

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি