আগরতলা রেলস্টেশন থেকে দুই মহিলা বাংলাদেশি গ্রেফতার, গুজরাতে যাওয়ার মুখে পাকড়াও

Share:

নিজস্ব প্রতিনিধি,ত্রিপুরা : আবারো আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আটক দুই বাংলাদেশি মহিলা। পাশাপাশি ২ লক্ষ ১০ হাজার টাকার শুকনো গাঁজা সহ গ্রেফতার বিহার রাজ্যের তিন গাঁজা পাচারকারী।আবারো গোপন খবরের ভিত্তিতে দুইজন বাংলাদেশী মহিলাকে গ্রেফতার করা হয়েছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে। ধৃত বাংলাদেশীরা অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে দালাল মারফত বাংলাদেশ(Bangladesh) থেকে ভারতে প্রবেশ করে। আগরতলা জি আর পি , আগরতলা আর পি এফ এবং বি এস এফ জওয়ান সহ গোয়েন্দা বিভাগের কর্মীরা মিলে বাংলাদেশি দুই মহিলাকে গ্রেফতার করে ।

সোমবার আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত দুই বাংলাদেশি মহিলা জানায়, তাদের উদ্দেশ্য ছিল কলকাতা হয়ে গুজরাটে যাওয়ার। আগরতলা জি আর পি থানার মহিলা অফিসারের টিম তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালায় আগরতলা জিআরপি থানায় এবং এই মামলার সঙ্গে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এনিয়ে আগরতলা জিআরপি(Agartala GRP) থানায় ধৃত দুই বাংলাদেশী মহিলার বিরুদ্ধে একটি মামলা করা হয় এবং সোমবার তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পেশ করা হয়।

ধৃত দুই বাংলাদেশী মহিলার নাম -১) রেশমা খান (৩৬)বাড়ি – বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়।২)হোসনারা আক্তার (৩০) তার বাড়ি ও – বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়। পাশাপাশি, আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ(RPF) কর্মীরা মিলে আগরতলা রেলওয়ে স্টেশনের ১ নং প্লাটফর্ম থেকে রানী কমলাবতী এক্সপ্রেস ট্রেন দিয়ে বহি :রাজ্যে শুকনো গাঁজা পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় দুইজন পুরুষ সহ এক মহিলা গাঁজা পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

ধৃত গাঁজা পাচারকারীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২১.৩০০ কেজি শুকনো গাঁজা(Ganja)। যেগুলির বাজার মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা হবে বলে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস। ধৃত গাঁজা পাচারকারীদের পুলিশ রিমান্ড চেয়ে সোমবার আদালতে প্রেরণ করা হবে। তাদের নাম – শম্ভু পাসোয়ান (৩৮), নিরঞ্জন কুমার (২০), এবং শান্তি দেবী (৩৮), তাদের প্রত্যেকের বাড়ি- বিহার রাজ্যের সমষ্টিপুর জেলায়।

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি