সলমানকে বিয়ে করছেন আমিশা প্যাটেল, নেটপাড়ায় জোর চর্চা

হ্যাঁ, আজকাল সোশ্যাল মিডিয়ায় এটাই ট্রেন্ডিং চলছে। যেখানে কিছু নেটিজেন সলমান ও আমিষাকে সবচেয়ে যোগ্যতম বেচলর বলে অভিহিত করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে এলিজেবল বেচলর সলমান খান। ৫৯ বছর বয়সে আজও অবিবাহিত নায়ক। এখনও বিয়ের প্রস্তাব পান তিনি। হবে নাই বা কেন! এই বয়সেও তাঁর সুঠাম চেহারা, দুর্দান্ত ফিটনেস, সবটাতেই কাবু রমণীরা। তাই আজও সলমানকে বিয়ে করার জন্যে পাগল তরুণ-প্রবীন সকল মহিলারা। কিন্তু বিয়ের পিঁড়িতে আর বসবেন কিনা সলমান, তাও অনিশ্চিত। এদিকে সলমানের মতো বলিউডের এলিজেবল বেচলর নায়িকা হলেন অমিষা প্যাটেল। ৫০ ছুঁই ছুঁই নায়িকা আমিষা প্যাটেল এখনও বিয়ে করেননি। যদি এমনটা হয় যে, আমিষা-সলমান মিলে গেলেন?

আমিষাকেই শেষমেশ বিয়ে করলেন সলমান? তাহলে কেমন হবে? হ্যাঁ, আজকাল সোশ্যাল মিডিয়ায় এটাই ট্রেন্ডিং চলছে। যেখানে কিছু নেটিজেন সলমান ও আমিষাকে সবচেয়ে যোগ্যতম বেচলর বলে অভিহিত করেছেন। আবার কিছু ভক্ত প্রকাশ্যেই দাবি করেছেন, আমিষা-সলমান খানের বিয়ে হোক। তাঁরা দুজনেই সুন্দর দেখতে তাই তাঁদের সন্তানও সুন্দর হবে। তবে এই বিষয়টি চোখ এড়িয়ে যায়নি অভিনেত্রীর। তিনি এ বিষয়ে সম্প্রতি একটি পডকাস্ট শোয়ে বলেছেন, ‘যখন থেকে সবাই বলতে শুরু করেছেন, আমার আর সলমানের বিয়ে হোক, আমাদের সন্তানরা দেখতে সুন্দর হবে, তখন থেকেই আমি হাসছি। অনেকদিন ধরেই এরকম ট্রেন্ডিং চলছে। যেখানে সবাই দাবি করছেন, আমার আর সলমানের বিয়ে হোক। আমরা দুজনেই ভাল দেখতে তাই আমাদের সন্তান সুন্দর হবে। যাতে সবাই নতুন প্রজন্ম দেখতে পায়।

এসব শুনে আমার হাসি পায়।’ এরপরে আমিষা দাবাং খানের ব্যক্তিত্ব ও ভাল স্বভাব নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, ‘সলমান একজন মহান ব্যক্তি। লোকে তাঁকে মুডি বলে। শুধু তাই নয়, তিনি অনেক গরীব-দুঃখীকে সাহায্য করেন। তাঁর আর্থিক সাহায্যে অনেকের ঘরবাড়ি চলছে। তিনি তাঁর ক্রু সদস্যেরও সাহায্য করেন। অনেকেই আছে, যাঁরা সলমানের সাহায্যে বলিউডে কেরিয়ার গড়তে সক্ষম হয়েছেন। কাজ পেয়েছেন।’ তবে কি আমিষার সলমানকে বিয়ে করতে পুরো সম্মতি রয়েছে, না এ বিষয়টি মজার ছলেই উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। কাজের ফ্রন্টে, আমিষাকে শেষ দেখা গিয়েছিল, সানি দেওলের সঙ্গে ‘গদর 2’ ছবিতে। ছবিটি ব্লকবাস্টার হয়েছে।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি