বিশ্বজুড়ে বিকল চ্যাটজিপিটি, চরম ভোগান্তিতে লক্ষ-লক্ষ ব্যবহারকারী

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকাই বিগড়ে গেল কৃত্রিম বুদ্ধিমত্তার পথ দিশারি ওপেনএআইয়ের চ্যাটজিপিটি। আর তার ফলেই চরম ভোগান্তিতে পড়েছেন বিশ্বের লক্ষ-লক্ষ ব্যবহারকারী। কারিগরি সমস্যার কারণেই চ্যাটজিপিটির চ্যাটবট কাজ না করার  ফলে ওপেনএআইয়ের এপিআই পরিষেবাও মিলছে না গ্রাহকদের। কখন ফের চালু হবে পরিষেবা, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি চ্যাটজিপিটির মালিক সংস্থা ওপেনএআই।

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, এদিন সকাল থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে নয়া দিগন্ত খুলে দেওয়া চ্যাটজিপিটি ব্যবহার করতে গিয়ে সমস্যয় পড়েন ব্যবহারকারীরা। চ্যাটবট ব্যবহার করতে না পেরে অনেকেই সমাজমাধ্যমে নিজেদের হতাশা প্রকাশ করেন। প্রায় এক হাজার ব্যবহারকারী ডাউনডিটেক্টরে চ্যাটজিপিটি কাজ না করার প্রসঙ্গটি উল্লেখ করে ক্ষোভ উগরে দেন। সবার বক্তব্যের সারার্থ, ‘চ্যাটবটে লগ ইন করতে গিয়ে সমস্যয় পড়তে হচ্ছে। খুব শ্লথগতিতে লগ ইন হচ্ছে এবং পারফরম্যান্সও যথেষ্ট নিম্নমানের।  ডাউনডিটেক্টরে এক ব্যবহারকারী খানিকটা কটাক্ষ ছুড়ে লিখেছেন, ‘চ্যাটজিপিটি অনুগ্রহ করে সমস্যার সমাধান করে ফের সচল হোন। কেননা, আমাদের সমস্ত ইতিহাস আপনার হাতে। আমাদের ইতিহাস ফিরিয়ে দিতে হবে।’

মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ (পূর্বতন টু্ইটার) হ্যান্ডলে এক ব্যবহারকারী উদ্বেগ ভরা কণ্ঠে লিখেছেন, ‘দ্বিতীয় মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে! চ্যাটজিপিটি বন্ধ! হ্যাশট্যাগ চ্যাটজিপিটিডাউন।’ আর এক ব্যবহারকারী উ‍ৎকণ্ঠা নিয়ে লিখেছেন, ‘চ্যাটজিপিটি বন্ধ হয়ে গিয়েছে। এখন কি করতে হবে নিশ্চিত নই…’। আর এক ব্যবহারকারী রসিকতার ছলে লিখেছেন, ‘চ্যাটজিপিটি বন্ধ হয়ে গিয়েছে। আমি ভাবলাম বোধ হয় রোবটরা অভ্যুত্থান ঘটাচ্ছে।’ শুধু ব্যক্তিগত ব্যবহারকারীই নয়, বাণিজ্যিকভাবে যে সমস্ত সংস্থা চ্যাটজিপিটির এপিআই ব্যবহার করে তারাও চরম সমস্যায় পড়েছে। কেন আচমকাই বিগড়ে গেল পরিষেবা তা নিয়ে চ্যাটজিপিটির স্রষ্টা ওপেনএআইয়ের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার আচমকা মেজাজ বিগড়োনোর সঠিক কারণ বোঝা যাচ্ছে না।  

তবে বিশেষজ্ঞরা মনে করছেন একাধিক কারণে চ্যাটজিপিটি পরিষেবা মুখ থুবড়ে পড়তে পারে। প্রথমত সার্ভারে ক্ষমতার চেয়ে বেশি তথ্য জমা হয়েছে। ফলে ওভারলোডের কারণে সার্ভার বসে গিয়েছে। তাছাড়া কারিগরি ত্রুটিও থাকতে পারে। কিংবা এমনও হতে পারে রক্ষণাবেক্ষণের জন্য ওপেনএআইয়ের তরফেই চ্যাটজিপিটি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। যতক্ষণ না সংশ্লিষ্ট সংস্থার তরফে কিছু জানানো হবে, ততক্ষণ পর্যন্ত স্পষ্ট হবে না বিঘরোনোর কারণ।

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর